Latest Posts

টেইলর সুইফট স্ট্রিট সাইন উন্মোচন

- Advertisement -
টরন্টোতে টেইলর সুইফটের ছয়টি শো স্মরণীয় করে রাখতে নতুন স্ট্রিট সাইন উন্মোচন করেছে সিটি অব টরন্টো

টরন্টোতে টেইলর সুইফটের ছয়টি শো স্মরণীয় করে রাখতে নতুন স্ট্রিট সাইন উন্মোচন করেছে সিটি অব টরন্টো। এই পপ শিল্পীর সম্মানার্থে সাময়িকভাবে ডাউনটাউনের একটি রুটের নামকরণ তার নামে করা হয়েছে।

নাথান ফিলিপস স্কয়ারকে রজার্স সেন্টারের সঙ্গে সংযুক্তকারী রুটটি টেইলর সুইফট ওয়ে নামে পরিচিত হবে। সুইফট ১৪, ১৫, ১৬, ২১, ২২ ও ২৩ নভেম্বর টরন্টোতে ছয়টি শো করেন।
নভেম্বর শেষে রজার্সের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি এই সাইন ডেইলি ব্রেড ফুড ব্যাংককে নিলামের জন্য দান করা হয়।

- Advertisement -

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রায় পক্ষকাল সময় ধরে টেইলর সুইফটকে টরন্টোতে গানের জন্য পাওয়া আমাদের জন্য সম্মানের। আশা করি ভক্তরা টেইলর সুইফট ওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে পুলকিত হবেন। সেই সঙ্গে এসব সাইনের নিলামের প্রতি উদারভাবে সমর্থন জানাবেন।

সাইনগুলো কুইন স্ট্রিট ওয়েস্ট, জন স্ট্রিট, ফ্রন্ট স্ট্রিট এবং ব্লু জেস ওয়ে বরাবর স্থাপন করা হয়। কনসার্ট চলাকালে মেট্রোলিংক্সও ভক্তদের যাতায়াতের জন্য নেটওয়ার্কজুড়ে রেল সেবা শক্তিশালী করার ঘোষণা দেয়। এই ছয়টি শো চলাকালে লেকশোর ওয়েস্ট, লেকশোর ইস্ট, মিল্টন, কিচেনার, ব্যারি এবং স্টাউফভিল গো ট্রেন লাইনে ট্রিপ চলে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.