
কানাডিয়ান ফর্মুলা ওয়ান ড্রাইভার প্রয়াত জাইলস ভিলেনিউভের পুত্র জ্যাকস ভিলেনিউভ তার বাবার বোঞ্জ মুর্তী চোরদের বোকা বলে মন্তব্য করেছেন। কুইবেকের একটি জাদুঘরের বাইরে থেকে তার মুর্তিটি চুরি হয়ে যায়।
৫৩ বছর বয়সী জ্যাকস ভিলেনিউভ নিজেও এফ১ ড্রাইভার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, চুরির বিষয়টি জানার পর থেকে তার ঠিকমতো ঘুম হচ্ছে না। এর সঙ্গে এক বার্তায় তিনি অপরাধীদের নির্লজ্জ, হৃদয়হীন প্রাণী হিসেবে বর্ণনা করেছেন, যারা নিজেদেরকে মানুষ দাবি করতে পারে না।
বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো এক সময় পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার ব্রোঞ্জ মুর্তিটি চুরি যায়। মন্ট্রিয়লের ৭০ কিলোমিটার উত্তরপূর্বে কুইবেকের বার্থিয়েরভিলে জাইলস ভিলেনিউভ জাদুঘরের সামনের মঞ্চ থেকে চুরি যায় এটি।
মুর্র্তিটি কেউ ফিরিয়ে দিলে তার বিনিময়ে ১২ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। বার্থিয়েরভিলের বেশ কয়েকটি জায়গার কথা বলা হয়েছে যেখানে এটি রেখে যেতে বলা হয়েছে। এ নিয়ে কোনো প্রশ্ন করা হবে না।
কুইবেক প্রভিন্সিয়াল পুলিশ বলেছে, চুরির ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে তারা। সার্জেন্ট ইলোয়িস কোসেটে বলেন, কর্মকর্তারা বেশ কিছু উৎস যাচাই করে দেখেছেন। তবে খোয়া যাওয়া মুর্তিটি এখনো পাওয়া যায়নি। অথবা এ ঘটনায় কেউ গ্রেপ্তারও হননি।
জাইলস ভিলেনিউভের সম্মানার্থে ১৯৮৪ সালে নির্মিত ব্রোঞ্জের মুর্তিটি খুঁজে পেতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। যে শহরে তিনি বড় হয়েছেন সেই শহরের জাদুঘরের সামনে ১৯৯৪ সাল থেকে মুর্তিটি প্রদর্শিত হয়ে আসছিল। তবে মুর্তিটি গলিয়ে ফেলা হয়ে থাকতে পারে বা নগদ অর্থে বিক্রি করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

