Latest Posts

বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

- Advertisement -

গত বুধবার দুপুর ১২ টায় টরেন্টোর বাংলাদেশ কনস্যুল জেনারেল অফিসে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের সাথে দীর্ঘসময় বৈঠক করেছেন কানাডায় নিযুক্ত হাইকমিশনার নাহিদা সোবহান।

- Advertisement -

এসময় সবাইকে ধন্যবাদ জানান হাইকমিশনার। আলোচনা হয়েছে টরেন্টো তথা কানাডায় বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যা ও সমাধানের সহজ উপায় নিয়ে। নাহিদা সোবহান আশ্বস্ত করেছেন, বাংলাদেশ সোসাইটির সাথে তার সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।

এসময় বাংলাদেশ সোসাইটির নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সোসাইটির নতুন ম্যাগাজিন ‘রোদ’ তুলে দেয়া হয় তার হাতে। সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু জুবায়ের দারা নেতৃত্ব দেন পুরো টিমকে। উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি খোকন রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ কমিটির নেতৃবৃন্দ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.