Latest Posts

২০২৫ সালে টিএফএসএর অবদানের সীমা নিশ্চিত করল সিআরএ

- Advertisement -

আগামী বছর ট্যাক্স-ফ্রি সেভিং অ্যাকাউন্টস (টিএফএসএ) কতটা বাড়তি সুবিধা দেবে কানাডিয়ান সঞ্চয়কারীরা এখন তা ভালো করেই জানেন।

- Advertisement -

কোনো ব্যক্তির বয়স ১৮ বছর হওয়ার পর থেকে অবদানের সুযোগ প্রতি বছরই বাড়তে থাকে। প্রতি বছর একজন ব্যক্তি অবদানের এই জায়গাটা পাচ্ছে তা হিসাব করা হয় সাধারণত পূর্ববর্তী বছরের মূল্যস্ফীতির হারের ভিত্তিতে।
কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ) গ্লোবাল নিউজকে এটা নিশ্চিত করেছে যে, ২০২৫ সালে টিএফএসএর অবদানের সীমা হবে ৭ হাজার ডলার, যা ২০২৪ সালে নির্ধারিত দ্বিতীয় সর্বোচ্চ সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গত এক বছরে দাম অব্যাহতভাবে বেড়েছে। একই সঙ্গে গত বছরের তুলনায় মূল্যস্ফীতি কম রয়েছে, যা বৃদ্ধির হারকে স্বাভাবিক রাখছে।

টিএফএসএ অবদানের সীমা সবচেয়ে বেশি বাড়ানো হয় ২০১৫ সালে। ১৯৯১ সালের আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মোট টিএফএসএ অবদানের সর্বোচ্চ সীমা হবে ১ লাখ ২ হাজার ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.