
গত ৭ ডিসেম্বর ড্যানফোর্থের টরন্টো ফিল্ম ফোরাম অফিসে প্রয়াত কবি, কথাসাহিত্যিক, বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কারপ্রাপ্ত ইকবাল হাসানের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি দেলওয়ার এলাহীর সঞ্চালনা ও সৈয়দা রোখসানা বেগমের সহ সঞ্চালনায় এই আয়োজনে বক্তব্য রাখেন টরন্টোতে বসবাসরত ইকবাল হাসানের প্রিয়জনেরা। বক্তারা ইকবাল হাসানকে ঘিরে নানা স্মৃতি বর্ণনা করেন।
বক্তব্য রাখেন এনামুল কবির, সৈয়দ ইকবাল, শহিদুল ইসলাম মিন্টু, মোহাম্মদ আমিন মিয়া, সৈয়দ শাহনেওয়াজ, সুমন রহমান, আসমা আহমেদ, মাসুম রহমান, শওগাত আলী সাগর, জাহানারা আখতার, সালমা বাণী, নাহিদ কবির কাকলী, লায়লা শারমীন, মনীস রফিক, তাসমিনা খান, আহমেদ হোসেন, মৈত্রীয় দেবী এবং কবি পত্নী লেখক তসলিমা হাসান। সংগীত পরিবেশন করেন আসিফ ও নুসরাত জাহান চৌধুরী ।
এই আয়োজনে উপস্থিত থাকার জন্যে তসলিমা হাসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

