Latest Posts

ডা. ইলাইন মার কাছে ৬ লাখ ডলার ফেরত চাওয়া হচ্ছে

- Advertisement -
ডা. ইলাইন মা

ড্রাইভ-থ্রু ভ্যাকসিনেশন ক্লিনিকের জন্য এক সময় ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন অন্টারিওর কিংস্টনের চিকিৎসক ডা. ইলাইন মা। ওই ক্লিনিকের মাধ্যমে হাজার হাজার মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছিল। একই সেবার জন্য এখন তাকে ৬ লাখ ডলারের বেশি ফেরত দিতে বলা হচ্ছে।

ডা, ইলাইন মা বলেন, তিনি ৪৫টি গণ ভ্যাকসিনেশন ক্লিনিক পরিচালনা করেছিলেন, যা ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৫ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োগ করে।

- Advertisement -

অন্টারিও কলেজ অব ফ্যামিলি ফিজিশিয়ান্স তার এই কাজের স্বীকৃতি দেয় এবং ২০২১ সালে তাকে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রদান করে। স্থানীয়দের মধ্যে ভ্যাকসিনেশনের হার বৃদ্ধিতে মার ভূমিকার অংশ হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

এই চিকিৎসক বলেন, ভ্যাকসিনের জন্য তিনি যে বিল করেছিলেন এক বছর পর অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান (ওএইচআইপি) ওই অর্থ ফেরত চেয়েছে। এর পরিমাণ প্রায় ছয় লাখ ডলার এবং এর সঙ্গে সুদ বাবাদ রয়েছে আরও ৩৫ হাজার ডলার।

মা বলেন, ওএইচআইপির এই পদক্ষেপ আমাকে হতাশ করেছে এবং তারা বৃহত্তর ছবিটার দিকে তাকিয়ে দেখেনি। তিনি অনেক জীবন রক্ষা করেছেন। যদিও কয়েক বছরের মধ্যেই কোভিড-১৯ এর প্রথম ঢেউয়ের মধ্যে জীবন কেমন ছিল মানুষ এরই মধ্যে তা ভুলে গেছে।

ওই সময় প্রিমিয়ার ডগ ফোর্ড এবং অবসরপ্রাপ্ত জেনারেল রিক হিলিয়ের লোকজনকে ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। হিলিয়ের অন্টারিওর ভ্যাকসিন কার্যক্রম দেখভালের দায়িত্বে ছিলেন। মা বলেন, আমরা ওই আহ্বানে সাড়া দিয়েছিলাম। আমরা এটা সরল বিশ^াসে করেছিলাম। আমরা এটা করেছিলাম কারণ লোকজনের আশ্রয় হচ্ছিল আইসিইউতে। ভ্যাকসিনের অভাবে অবস্থা আরও খারাপ হচ্ছিল এমনকি মারাও যাচ্ছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.