Latest Posts

কানাডায় সীতাকুণ্ড সমিতির সমাবেশ ও পিকনিক

- Advertisement -

কানাডাস্থ সীতাকুন্ড সমিতি সীতাকুন্ডের বাসিন্দাদের জন্য গত ২০ অক্টোবর এক সমাবেশ ও পিকনিকের আয়োজন করে। এতে কানাডায় বসবাসকারী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দারা যোগদান করেন। টরন্টোর একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সীতাকুন্ডকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

- Advertisement -

সমাবেশে আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন সাইফ মাহমুদ মাসুম, আসকান সিদ্দিকী, তানভী হক, দিলরুবা শেলী, রফিকুল ইসলাম এবং আ, ম, ম, সামসাদ। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সভাপতি মনজুর চৌধুরী, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “প্রিয় মাতৃভূমি থেকে আমরা অনেক দূরে বাস করি, কিন্তু সবসময় মনে পরে আমাদের জন্মস্থান সীতাকুন্ড কে। আমাদের জীবনের মধুর সময়গুলো কেটেছে সীতাকুণ্ডে;সুখ-দুঃখ,হাসি-কান্নার নানান স্মৃতি রয়েছে এই সীতাকুণ্ডে। আমরা সীতাকুন্ডকে খুব মিস করি,এক মুহুর্তের জন্যও যেন ভুলতে পারি না আমাদের আজন্ম ভালোবাসার স্থান সীতাকুন্ডকে”।

আলোচনায় উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশ নেন যাঁরা বৈবাহিক সূত্রে এখন সীতাকুণ্ডের অধিবাসী। তাঁরা বলেন, “আমরা সীতাকুণ্ডের একজন বউ হিসেবে গর্ববোধ করি।এখানকার লোকেরা খুবই অমায়িক এবং আন্তরিক, অন্যদিকে তারা খুবই সরল ও উদার।অনুষ্ঠান এর দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। এতে অংশগ্রহণকারীরা গান,কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে ডিনার পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.