
জ্যাস্পার ন্যাশনাল পার্কের ক্যারিবো ব্রিডিং সেন্টার এরই মধ্যে প্রায় প্রস্তুত হয়ে গেছে। এই গ্রীষ্মের দাবানল থেকে আরও কিছু আইডিয়া পাওয়া গেছে। পার্কের ক্যারিবো বিশেষজ্ঞ জাঁ-ফ্রাসোয়াঁ বিসাইলোন বলেন, রেস্টোরেশন পরিকল্পনার দিকে এখনো আমরা তাকিয়ে আছি।
আগুনে জ্যাস্পারের টাউনসাইটের বাড়ি-ঘর ও মাউন্টেইন ল্যান্ডস্কেপই কেবল ভস্মিভূত হয়নি; ক্যারিবোর জন্য কানাডার প্রথম ক্যাপটিভ ব্রিডিং সেন্টারের পরিকল্পনাও ভস্মিভূত করেছে।
পার্কস কানাডা ৪ কোটি ডলারে সেন্টারটি নির্মাণ করছে, যেখানে ৪০টি নারী ও পাঁচটি পুরুষ ক্যারিবোকে স্থায়ীভাবে রাখা যাবে। এর পরিসর প্রায় এক বর্গকিলোমিটার, যা বৈদ্যুতিক বেড়া দিয়ে ঘেরা। সংস্থাটি বলছে, ক্যাপ্টিভ ব্রিডিং প্রতি বছর পর্যাপ্ত সংখ্যক বাচ্চা জ্যাস্পারের দলে যোগ করতে পারে, যাতে করে এক দশকের মধ্যেই এটা একটি টেকসই স্তরে উন্নীত হয়।
পার্কের তিনটি পালের মধ্যে একটি এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আরেকটি পালের প্রাণীর সংখ্যা হাতেগোনা কয়েকটিতে নেমে এসেছে। কিন্তু সেই কাজ শুরু করার আগে পার্কস কানাডাকে দাবানলের প্রভাব মোকাবিলা করতে হবে, যা এ মাসের গোড়ার দিকেও ছিল নিয়ন্ত্রণের বাইরে।
এই সাইটের মধ্যে থাকা সব বন, যা ক্যারিবোর আবাস হিসেবে ব্যবহৃত হতো তা আংশিকভাবে ভস্মিভূত হয়েছে। ক্যারিবো ফিডারের প্রায় পুরোটাই পুড়ে গেছে। বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিসালিয়ন বলেন, এই বড়দিনের মধ্যে ব্রিডিং সেন্টারের কাজ শেষ করতে হবে। এখনো আমরা ব্রিডিং সেন্টারের কাজ শেষ করার পরিকল্পনা করছি। এজন্য কয়েক সপ্তাহ বিলম্ব হবে।

