Latest Posts

৮০০ কর্মী ছাঁটাই করছে স্কিপদ্যডিশেজ ও জাস্ট ইট

- Advertisement -
স্কিপদ্যডিশেজের প্রধান নির্বাহী কর্মকর্তা পল বার্নস বলেন, খাদ্য সরবরাহ সেবাদাতা ও এর মূল কোম্পানি বিপুল সংখ্যক কানাডিয়ান কর্মী ছাঁটাই করতে যাচ্ছে

স্কিপদ্যডিশেজের প্রধান নির্বাহী কর্মকর্তা পল বার্নস বলেন, খাদ্য সরবরাহ সেবাদাতা ও এর মূল কোম্পানি বিপুল সংখ্যক কানাডিয়ান কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। স্কিপদ্যডিশেজের কানাডাভিত্তিক ১০০ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানান তিনি। এর মালিক প্রতিষ্ঠান জাস্ট ইট টেকঅ্যাওয়েডটকমও কানাডায় তাদের প্রায় ৭০০ কর্মীকে বিদায় দিচ্ছে।

লিঙ্কডইনের এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন বার্নস। পোস্টে তিনি বলেন, এই ছাঁটাই সমন্বিত পর্যালোচনা ও পুনর্গঠনের ফলাফল। কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়া অত সহজ নয়। কিন্তু প্রতিষ্ঠানটির ভবিষ্যত প্রবৃদ্ধির জন্য যে সঠিক সম্পদ ও কাঠামো ঠিক আছে সেটা নিশ্চিত করতেই এটা জুরুরি।

- Advertisement -

স্কিপদ্যডিশেজ প্রতিষ্ঠিত হয়েছিল ২০১২ সালে উইনিপেগে এবং ২০১৬ সালের ডিসেম্বরে জাস্ট ইট এটি কিনে নেয়। ২০২০ সালে টেকঅ্যাওয়েডটকমের সঙ্গে এটি একীভূত হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.