
মেগান মার্কেল টরন্টোর যে বাড়িটিতে থাকতেন সেটি ১৮ লাখ ৯০ হাজার ডলারে বিক্রির প্রস্তাব করা হয়েছে। দুই তলাবিশিষ্ট তিন শয়নকক্ষের বাড়িটির অবস্থান ব্যাথার্স্ট স্ট্রিট ও ডুপন্ট এভিনিউয়ের কাছে টরন্টোর সিয়াটন ভিলেজ নেবারহুডে। ডাচেচ অভ সাসেক্স বাড়িটি কমপক্ষে দুই বছরের জন্য ভাড়া নিয়েছিলেন।
লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া মার্কেল ২০১১ সাল থেকে টরন্টোতে খ-কালীন থাকতেন। ওই সময় তিনি সুইটস শোর শুটিং করছিলেন।
বাড়িটি এর আগে বিক্রি হয়েছিল ২০১৮ সালে। অপরিচিত একজন ব্যক্তি ১৬ লাখ ডলারে বাড়িটি কিনেছিলেন।
এ ব্যাপারে জানতে বাড়িটির লিস্টিং এজেন্টের সঙ্গে যোগযোগ করেও কোনো সাড়া পায়নি।
বাড়িটি বিলাসবহুল এবং সাম্প্রতিক সময়ে এটির সংস্কার করা হয়েছে বলে মনে হচ্ছে। টেসলা চার্জারসহ দুটি গাড়ি রাখার মতো গ্যারেজের ব্যবস্থা রয়েছে বাড়িটিতে। পাশাপাশি একটি লেনওয়ে হাউস নির্মাণের সুযোগও রয়েছে।
প্রিন্স হ্যারি এবং মার্কেল ২০১৮ সালে বিয়ে করেন। কিন্ত রাজকীয় দায়িত্ব থেকে ২০২০ সালে অব্যাহতি নেন। বর্তমানে তারা সন্তানসহ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাস করছেন।

