
দীর্ঘদিনের ব্রডকাস্টার চার্লস অ্যাডলারকে সেনেটর হিসেবে নিয়োগের সমালোচনা উঠেছে। একইভাবে ফেডারেল মন্ত্রিসভায় নতুন একজনের অন্তর্ভুক্তিও সমালোচনার মুখে পড়েছে।
কয়েক দশক রেডিও শো করার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেনেটর হিসেবে অ্যাডলারের নাম ঘোষণা করেন। তিনি ম্যানিটোবার প্রতিনিধিত্ব করবেন। নর্দার্ন অ্যাফেয়ার্স মন্ত্রী ড্যান ভ্যান্ডাল এ ব্যাপারে এক বাক্যের সমালোচনায় বলেছেন, প্রদেশের প্রতিনিধিত্ব করার মতো ম্যানিটোবায় আরও অনেক যোগ্য মানুষ রয়েছেন।
এই নিয়োগ বাতিলের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসেম্বলি অব ম্যানিটোবা চিফস। সেই সঙ্গে অ্যাডলারের বিরুদ্ধে গড়পড়তায় আদিবাসীদের নিয়ে আক্রমণাত্মক ভাষা ব্যবহারের অভিযোগ এনেছেন তিনি।
অ্যাসেম্বলি অব ম্যানিটোবা চিফস ১৯৯৯ সালে আডলারের বিরুদ্ধে উইনিপেগে সিজেওবি রেডিও স্টেশনের টকশোতে আদিবাসীদের নেতাদের বোঝাতে ‘নির্বোধ’ শব্দটি ব্যবহারের অভিযোগ এনেছিলেন। পরের বছর কানাডিয়ান ব্রডকাস্ট কাউন্সিল এই অভিযোগ নাকচ করে দেয়।
অ্যাসেম্বলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এএমসি অতীতে আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করার কারণে অ্যাডলারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এবং এটা স্পষ্ট যে, কানাডা ও প্রধানমন্ত্রী তাকে নিয়োগের সময় তার এই দৃষ্টিভঙ্গির ব্যাপারটিতে গুরুত্ব দেননি। এই অবস্থায় যেকোনো ফার্স্ট নেশন কীভাবে বিশ^াস করবে যে, রিজার্ভ, চুক্তি ও জন্মগত অধিকার সংক্রান্ত আইন নিয়ে তার পর্যালোচনা এই ভুখ-ের মানুষদের ন্যূনতম পক্ষে যাবে?
১৯৯৯ সালের অভিযোগটি করা হয়েছিল একটি রেডিওর অনুষ্ঠান নিয়ে, যেখানে অ্যাডলার রিজার্ভগুলোতে সুশাসন ও কর্মহীনতার সমালোচনা করেছিলেন।

