Latest Posts

৭-ইলেভেন কিনতে চায় কাউচ-টার্ড

- Advertisement -
এলিমেন্টেশন কাউচ-টার্ড ইনকর্পোরেশনের কাছ থেকে অধিগ্রহণের প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে জাপানে কনভিনিয়েন্স স্টোর চেইন ৭-ইলেভেন পরিচালনাকারী কোম্পানি

এলিমেন্টেশন কাউচ-টার্ড ইনকর্পোরেশনের কাছ থেকে অধিগ্রহণের প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে জাপানে কনভিনিয়েন্স স্টোর চেইন ৭-ইলেভেন পরিচালনাকারী কোম্পানি। তবে কানাডিয়ান কনভিনিয়েন্স স্টোর কোম্পানি ঠিক কী শর্তে এই অধিগ্রহণ করতে চায় তা প্রকাশ করা হয়নি।

সেভেন অ্যান্ড আই হোল্ডিংস কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে বলেছে, কাউচ-টার্ডের কাছ থেকে তারা একটি গোপন ও নন-বাইন্ডিং প্রস্তাব পেয়েছে, যেখানে কোম্পানির সব আউটস্ট্যান্ডিং শেয়ার কিনে নেওয়ার কথা বলা হয়েছে।
প্রস্তাবটি পর্যালোচনার জন্য জাপানের খুচরা বিক্রয় প্রতিষ্ঠানটি একটি বিশেষ কমিটি গঠন করেছে।

- Advertisement -

সেভেন আন্ড আই বলেছে, কমিটি সতর্কতার সঙ্গে প্রস্তাবটির বিশদ পর্যালোচনা করবে। সেই সঙ্গে কোম্পানির নিজস্ব পরিকল্পনা ও অন্যান্য বিকল্পও পর্যালোচনা করবে কমিটি।

কাউচ-টার্ডের ৩১টি দেশ ও অঞ্চলে ব্যবসা রয়েছে। তাদের স্টোরের সংখ্যা ১৬ হাজার ৭০০ এর বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.