
হট ডকস তাদের ফ্লাগশিপ টরন্টো থিয়েটার সীমিত পরিসরে পুনরায় খুলে দেবে বলে জানিয়েছে। এই ফলে তারা নতুন নেতার খোঁজে রয়েছে।
কানাডার বৃহত্তম প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় পক্ষকে ভাড়া দেওয়ার মাধ্যমে হট ডকস রজার্স সিনেমা খোলা হবে এবং এ মাসের শেষের দিকে স্ক্রিনিং অংশীদার নির্বাচন করা হবে।
তারা বলেছে, গ্রীষ্মে যেসব কর্মীকে ছাঁটাই করা হয়েছে তাদেররকে ধীরে ধীরে ফিরিয়ে আনা হবে। জরুরি আর্থিক চ্যালেজ্ঞের মুখে পড়ে গত মে মাসে থিয়েটারটি বন্ধ করে দেওয়া হয়।
তারাও নতুন নির্বাহী পরিচালক খুঁজছে বলে জানিয়েছে হট ডকস। সংস্থাটির প্রেসিডেন্ট মেরি নেলসন মাত্র এক বছর দায়িত্ব পালনের পর গত জুলাই মাসে পদত্যাগ করেন। হট ডকসে দায়িত্ব পালনকালে নেলসন ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কোনো কোনো পর্যবেক্ষক তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। তার প্রাথমিক আবাস যুক্তরাষ্ট্রে বলে ইঙ্গিত করেন তারা।
হট ডকস বলেছে, সংগঠনকে সরল করার লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে ঘাটতিগুলো তারা মোকাবিলা দূর করছেন। এর অংশ হিসেবে তারা ব্যয় কমানো মূল প্রোগ্রামগুলো অগাধিকার দিচ্ছে।
ধুকতে থাকা সংস্থাটির বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন অন্তবর্তী নির্বাহী পরিচালক জ্যাসিন ডাউয়ি এবং ব্যবস্থাপনা পরিচালক হেইডি টাও ইয়াং।

