Latest Posts

নতুন দুটি ফেরির জন্য ৯২ মিলিয়ন ডলার অনুমোদন টরন্টোর

- Advertisement -
কাউন্সিলর পলা ফ্লেচার বলেন, এগুলো হবে একেবারেই নতুন। ফেরি নির্মাণ করা সহজ কোনো কাজ নয়। এজন্য আপনাকে খুবই সতর্ক থাকতে হয়

টরন্টোতে গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল এক দিনে হাজারো জনতা একটি আইল্যান্ডে জড়ো হন। আইল্যান্ডটি ফেরি রাইড থেকে দূরে। কিন্তু দীর্ঘ লাইন ১৫ মিনিটের রাইডকে নিয়ে কয়েক ঘণ্টার দুর্ভোগে। তবে সিটি কর্তৃপক্ষ টরন্টোবাসী ও দর্শনার্থীদের জন্য একে দ্রুত ও সহজ করতে পদক্ষেপ নিচ্ছে।

বর্তমানে ব্যবহৃত হচ্ছে পুরোনো এমন দুটি নৌযানকে নতুন দুটি ইলেক্ট্রিক ফেরি দ্বারা প্রতিস্থাপনের আদেশ অনুমোদন করেছে সিটি কাউন্সিল। এতে গতি বাড়বে। তবে এজন্য সময় লাগবে দুই বছর। নতুন দুটি ফেরির জন্য খরচ হতে পারে ৯ কোটি ২০ লাখ ডলার এবং ২০২৬ সালের শেষ দিকে ও ২০২৭ সালের শুরুর দিকে এটি পাওয়া যেতে পারে।
কাউন্সিলর পলা ফ্লেচার বলেন, এগুলো হবে একেবারেই নতুন। ফেরি নির্মাণ করা সহজ কোনো কাজ নয়। এজন্য আপনাকে খুবই সতর্ক থাকতে হয়। কারণ, আপনি তাতে করে হাজার হাজার যাত্রী পরিবহন করবেন। সতরাং, যেনোতেনো করে করার কোনো সুযোগ নেই এখানে।

- Advertisement -

কাউন্সিল ক্রয়ের পক্ষে সবুজ সংকেত দেওয়ার আগে সিটি কর্মীরা একটি প্রতিবেদন সামনে আনেন। সেখানে প্রস্তাবিত ফেরিগুলোর মোট আয়ুষ্কাল, জীবনচক্রের একটি রূপরেখা দেওয়া আছে। এর মধ্যে রয়েছে স্টাফিং, ইলেক্ট্রিসিটি, যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ এবং এ সংক্রান্ত অন্যান্য ব্যয়।

তবে ব্যয় ও সময়সীমা নিয়ে উদ্বেগের কিছু কারণ রয়েছে। তবে কাউন্সিলররা সিদ্ধান্তটির ব্যাপারে আশাবাদী বলে মনে হয়েছে। ফ্লেচার বলেন, এগুলো মেরিন ভেসেল। সস্তা কিছু নয়। এটা সিটির প্রধানতম পর্যটন গন্তব্য। এখানে যে কেবল টরন্টোর বাইরে থেকে মানুষ আসে তা নয় ৯০৫ থেকেও মানুষ আসে এখানে। সুতরাং, আমি মনে করি এটা ভালো বিনিয়োগ। এবং এগুলো দূষণকারী নৌযান নয়।

কাউন্সিলে উপস্থাপিত কর্মীদের প্রতিবেদনে প্রতি ট্রিপে যাত্রী পরিবহন ক্ষমতা ৪০০-এর বেশি বাড়াবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এগুলো একই সঙ্গে মানুষ ও যানবাহন পরিবহন করবে এবং কেবলমাত্র মানুষ পরিবহন করলে প্রতি ট্রিপে প্রায় এক হাজার যাত্রী যেতে পারবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.