
ডাউনটাউন স্ট্রিটকার প্ল্যাটফরমে নিজেকে অনাবৃত করা সেই ব্যক্তি অবশেষে গ্রেপ্তার হয়েছেন। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জুলাই কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি ব্যাংকে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে।
পুলিশ বলছে, প্রথম ডাকাতির ঘটনাটি ঘটে ইয়ং এবং জেরার্ড স্ট্রিট এলাকার একটি শাখায় সকাল সাড়ে ৯টার দিকে। পরের ডাকাতিটি হয় ইয়ং এবং ব্লুর স্ট্রিটের একটি শাখায়। সর্বশেষ ডাকাতিটি হয় এর কয়েক ঘণ্টা পর ব্লুর ও ব্যাথার্স্ট স্ট্রিটে। তিনটি ডাকাতির ঘটনাতেই সন্দেহভাজনরা টেলারের কাছে এক টুকরো কাগজ চান এবং এরপর লিখে দেন যে, তার কাছে অস্ত্র আছে। তাই অর্থ দিতে বলেন।
টরন্টো স্ট্রিটকারে নিজেকে অনাবৃত করা যে ব্যক্তিকে পুলিশ খুঁজছিল তাকে পুলিশের একটি হ্যান্ডআউটে দেখা যায়। পুলিশ বলেছে, তিনটি ডাকাতির ঘটনার মধ্যে দুটি থেকে সন্দেহভাজন কিছু অর্থ নিতে সক্ষম হন। আরেকটি ডাকাতির ঘটনায় একজন নিরাপত্তা প্রহরী তাদের দিকে এগিয়ে আসেন এবং খালি হাতেই সন্দেহভাজনদের ফিরতে হয়।
পুলিশ পদক্ষেপ নেওয়ার পর এক সন্দেহভাজনকে শেষ পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তারা বেশ কিছু চোরাই অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন। তদন্তে কাজে লাগবে এগুলো।
পুলিশ এরপর এটা নিশ্চিত করেছে যে, বহু মানুষের সামনে নিজেকে অনাবৃত করার অভিযোগে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তিনি ও ডাকাতির ঘটনায় সন্দেহভাজন একই ব্যক্তি। ১৯ জুন কুইন স্ট্রিট এবং স্পাদিনা এভিনিউয়ের স্ট্রিটকার প্ল্যাটফরমে এই ঘটনা ঘটান তিনি।
তার অবস্থান জানাতে পুলিশ প্রকাশ্যে আহ্বান জানানোর দুইদিন পর তাকে গ্রেপ্তার করা হলো। একই সময়ে পুলিশ তার একটি ছবিও প্রকাশ করেছিল।
সুনির্দিষ্ট কোনো ঠিকানা না থাকা ৬১ বছর বয়সী জন টিয়ানোর বিরুদ্ধে তিন কাউন্ট ডাকাতির অভিযোগ দায়েল করা হয়েছে। জনসমক্ষে অশোভন কর্মকা-ের জন্যও তার বিরুদ্ধে আলাদা অভিযোগ আনা হয়েছে।

