Latest Posts

অন্টারিও প্লেস পুনর্নির্মাণে কোনো বাধা নেই

- Advertisement -
অন্টারিও প্লেস প্রোটেক্টরসের আইনি চ্যালেঞ্জ বাতিল করে দিয়েছেন বিচারপতি লিসা ব্রাউনস্টোন

রিবিল্ডিং অন্টারিও প্লেস অ্যাক্ট সমুন্নত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিস। এর ফলে অন্টারিও প্লেসের নির্মাণ অব্যাহত থাকবে।

অন্টারিও প্লেস প্রোটেক্টরসের আইনি চ্যালেঞ্জ বাতিল করে দিয়েছেন বিচারপতি লিসা ব্রাউনস্টোন। তারা প্রদেশের পুনঃউন্নয়ন বন্ধের চেষ্টা করে যাচ্ছে এই যুক্তিতে যে, প্রাদেশিক আইন অসাংবিধানিক। আইনটি সাইটটির পুনঃউন্নয়নকাজ দ্রুত করতে সরকারকে বিশেষ ক্ষমতা দিয়েছে আইনটি। এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট অ্যাক্ট থেকে অব্যাহতিও এর মধ্যে অন্তর্গত।

- Advertisement -

অন্টারিও প্লেস প্রোটেক্টরস ১৯ জুলাই একদিনের শুনানির সুযোগ পায় এবং এর আগে প্রদেশ এ বিষয়ে আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত কিছু কাজ বন্ধ রাখতে রাজি হয়েছিল। অন্টারিও প্লেস প্রোটেক্টরস এক বিবৃতিতে বলেছে, বিশেষ এই পরিস্থিতিতে সরকারের কাজ অনেকদূর যেতে পারে বলে স্বীকার করে নেওয়া হয়েছে সিদ্ধান্তে।

অ্যাটর্নি জেনারেল অব অন্টারিও ডগ ডাউনির একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আবেদনকারী যে আদেশ চেয়েছিল আদালত তা অনুমোদন করতে অস্বীকৃতি জানায়। আদালতের সিদ্ধান্তে আমাদের সরকার সন্তুষ্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি এগিয়ে নিতে চায়। বিষয়টি এখনো আপিলের পর্যায়ে থাকায় এ নিয়ে মন্তব্য করা উচিত হবে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.