
জাতীয়ভাবে প্রত্যাহার করা উদ্বিজ্জ দুগ্ধ পানীয় সংক্রান্ত লিস্টারিওসিস সংক্রমণের আরও ছয়টি ঘটনার কথা জানিয়েছে পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা। সংস্থাটি বলেছে, চারটি প্রদেশে এই নিয়ে ১৮ জন এতে আক্রান্ত হলেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৩ জনকে এবং দুইজনের মৃত্যু হয়েছে।
অন্টারিওতে আক্রান্ত হয়েছেন ১২ জন, কুইবেকে চারজন এবং আলবার্টা ও নোভা স্কশিয়ায় একজন করে। জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমিত হয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের বয়স সাত থেকে ৮৯ বছর। যদিও অধিকাংশের বয়সই ৫০ এর বেশি এবং নারী।
লিস্টারিয়ার কারণে অসুস্থতার ঘটনা প্রত্যাহার করা সিল্ক ব্র্যান্ডের অ্যামন্ড দুধ, নারিকেলের দুধ, অ্যামান্ড-নারিকেলের দুধ এবং ওটের দুধ। গ্রেট ভ্যালু ব্র্যান্ডের অ্যামন্ড দুধও এই অসুস্থতার জন্য দায়ী।
সংক্রমিত অধিকাংশ পণ্যের ব্যবহারের সবশেষ সময় উল্লেখ করা হয়েছে ৪ অক্টোবর।
অন্টারিওর স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাইয়ের গোড়ার দিকে প্রদেশে লিস্টারিয়ার সংক্রমণের মধ্যে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল। তবে এ ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূষিত পণ্য সেবনের সর্বোচ্চ দুই মাস পরেও লিস্টারিও লোকজনকে অসুস্থ করে তুলতে পারে, যা দূষণের উৎস চিহ্নিত করা কঠিন করে তোলে।

