
গত ৩১ আগষ্ট শনিবার মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের ১০ তম বার্ষিক বনভোজন জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো টরন্টোর এডামস পার্কের এরিয়া নাম্বার এ তে। চমৎকার আবহাওয়া সামারের শেষ পান্তে রৌদ্র ছায়া উজ্জল প্রাণবন্ত আনন্দ মুখর পরিবেশে সবাই আয়োজনটি উপভোগ করেন । এটা ছিলো অন্টারিও টরন্টো প্রবাসী মুন্সীগঞ্জ বিক্রমপুর অধিবাসীদের বিশাল আনন্দের মিনি মেলা। সবাই ছিল ব্যস্ততম সময়ে আড্ডা, খেলাধুলা, খাওয়া দাওয়া, আনন্দের উৎসবে ।
কনভেনর মোঃ জাকির হোসেন ও কনভেনর মোঃ মিজানুর রহমান বাদল এর পরিচালনায় ছিলেন ডা. মাহবুব আলম । মধ্যহ্নভোজনের দায়িত্বে ছিলেন আক্তার হোসেন,তাজুল ইসলাম, সুজন দেওয়ান, দেলোয়ার খান ,মাহবুব শ্যামল, মাহাবুব খান মন্টু আয়ুব সিকদার ও জয়নাল আবদিন । সার্বিক তদারকিতে ছিলেন সাধারণ সম্পাদক গোলাম রনি । আগত অতিথির মধ্যে বক্তব্য রাখেন মহসিন আহমেদ, শমসের আলী হেলাল, ফেরদৌস ওয়াহিদ এর বড় ভাই কামাল ওয়াহিদ এবং পিকনিকের প্রাইম স্পন্সর ব্যারিষ্টার সূর্য চক্রবর্তী, হোসনী মোবারক।
আরো বক্তব্য রাখেন সংগঠনের জাকির হোসেন, ডাঃ মাহবুব আলম, গোলাম রনি । পরিশেষে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি ফারুক খান সবাইকে ধন্যবাদ জানান পিকনিকে অংশগ্রহন করার জন্য । তিনি আরো বলেন, বাংলাদেশ ও নিজ এলাকার প্রতি ভালোবাসা থেকেই প্রবাসীরা এরকম আয়োজন করে। এই আয়োজন দেশপ্রেমের অংশ। বাংলাদেশে বন্যাকবলিত এলাকায় সাহায্য করার আহ্বান জানান। যারা কষ্ট করে পিকনিকের আয়োজন করেছেন, স্পন্সর করে যারা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে পিকনিক ২০২৪ এর সমাপ্ত ঘোষণা করেন ।
রাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিলো ব্যারিষ্টার কামরুল হাফিজের সৌজন্যে বিশাল সাইজের টেলিভিশন। প্রেস বিজ্ঞপ্তি।

