Latest Posts

ই-স্কুটি সংক্রান্ত জখম নিয়ে সিককিডসে ভর্তি বেড়েছে

- Advertisement -
ই-স্কুটি ও ই-বাইক সংক্রান্ত জখম নিয়ে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে বলে জানিয়েছে হসপিটাল ফর সিক চিলড্রেন

এই গ্রীষ্মে টরন্টোতে ই-স্কুটি ও ই-বাইক সংক্রান্ত জখম নিয়ে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে বলে জানিয়েছে হসপিটাল ফর সিক চিলড্রেন। এই বৃদ্ধিকে তারা উদ্বেগজনক প্রবণতা হিসেবে দাবি করেছে।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিককিডস বলেছে, কেবল জুন এবং জুলাইয়েই ই-স্কুটার ব্যবহারের কারণে জখম নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে ১৬ জন। গত বছরের একই সময়ে যেখানে এসেছিল মাত্র পাঁচজন।

- Advertisement -

সিককিডসের মেডিকেল কোঅর্ডিনেটর অব দ্য ট্রমা প্রোগ্রাম অ্যান্ড ইমার্জেন্সি ফিজিকস ডা. সুজানে বেনো সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, শিশুদের কাছে ই-স্কুটার ও এ ধরনের ডিভাইস আকর্ষণীয় হতে পারে, যারা একে খেলনা হিসেবে দেখে থাকে। অথবা তরুণদের মধ্যে যারা একে বাহন হিসেবে ব্যবহার করে তাদের কাছেও এটা আকর্ষণীয়। এই মৌসুমে ই-স্কুটার ব্যবহারের কারণে জখম হয়ে হাসপাতালের জরুরি বিভাগে রোগী ভর্তি বাড়তে দেখছি আমরা।

বেনো বলেন, অতিরিক্ত গতি, হেলমেট ব্যবহার না করা, কম বয়স এবং মোটরযানের সামনে পড়ার কারণে শিশু এবং তরুণরা পড়ে গেলে সংঘর্ষ হলে গুরুতর জখমের ঝুঁকিতে থাকছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে সিককিডস ট্রমা রেজিস্ট্রিতে ব্যাটারিচালিত ডিভাইস সংশ্লিষ্ট জখমের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা যাচ্ছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাটারিচালিত ডিভাইসের কারণে মোট জখমের প্রায় ৮৫ শতাংশ ই-স্কুটার সংক্রান্ত। সিককিডসের জরুরি বিভাগে আসা জখমের ৫০ শতাংশের সঙ্গে হেলমেট না পরার বিষয়টি সম্পৃক্ত।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে এবং কেবল এই গ্রীষ্মে জখমের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যাওয়াকে উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে।

সিককিডস বলেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের ই-ডিভাইস ব্যবহার করা উচিত নয়। এবং কেউ যদি ব্যাটারিচালিত ডিভাইস ব্যবহার করে তাহলে সবসময়ই মাথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হেলমেট পরিধান করতে হবে। পাশাপাশি হেলমেট অবশ্যই ভালো অবস্থায় থাকতে হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.