Latest Posts

পিল রিজিয়নে ১৮ জনকে গ্রেপ্তার

- Advertisement -

 

- Advertisement -

পিল রিজিয়নে সহিংসভাবে বাড়িতে হানা দেওয়া, গাড়ি চুরি করা ও ডাকাতির বিভিন্ন ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ব্র্যাম্পটন ও মিসিসোগায় কর্মকা- পরিচালনাকারী সংঘবদ্ধ একটি নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

পিল রিজিয়নাল পুলিশ এক সংবাদ সম্মেলনে প্রজেক্ট ওয়ারলক শীর্ষক এক ডজনের বেশি বাড়িতে হানা দেওয়া, সশস্ত্র ডাকাতি ও গাড়ি চুরির ঘটনার ছয় মাসব্যাপী তদন্তের ফলাফল তুলে ধরে। এসব অপরাধ ঘটানো হয় পিল রিজিয়নে।

এসব ঘটনায় ১৫০টির মতো অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে ডাকাতি, অপরাধের মাধ্যমে সম্পদ অর্জন এবং জামিনের শর্ত ভঙ্গ। পুলিশ বলেছে, কর্মকর্তারা ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ব্র্যাম্পটনে সশস্ত্র ডাকাতির ঘটনা তদন্ত করেন। এর মধ্যে বাড়িতে হানা দেওয়ার ঘটনা যেমন ছিল, একইভাবে ছিল গাড়ি চুরি ও বাণিজ্যিক ডাকাতিও। অপরাধীদের বাড়িতে হানা দেওয়ার একটি ঘটনায় একজন ভুক্তভোগীকে তার পায়ে গুলি করা হয়। এতে তার জীবন শঙ্কায় পড়ে যায়।

ডিটেক্টিভ অ্যালান ডিন সাংবাদিকদের বলেন, আটটি ঘটনার প্রাথমিক তদন্তে ব্র্যাম্পটন ও মিসিসোগাভিত্তিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রকে চিহ্নিত করা হয়েছে। তারাই এসব ডাকাতির জন্য দায়ী। পরবর্তীতে প্রজেক্ট ওয়ারলক শুরু করা হয় এবং তদন্তকারীরা অপরাধী সংগঠনটির আরও নয়টি ঘটনাকে এর সঙ্গে সম্পর্কিত করতে সমর্থ হন।
পুলিশের তথ্যমতে, ১২ লাখ ডলার মূল্যের ১২টি চোরাই গাড়ি এবং ৫৫ হাজার ডলার মূল্যের বিলাস সামগ্রী জব্দ করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ চারটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে, যার মধ্যে কিছু আগ্নেয়াস্ত্রের উৎস যুক্তরাষ্ট্র।

পিল রিজিয়নাল পুলিশপ্রধান নিশান দুরাইয়াপ্পাহ বলেন, বাড়িতে আগ্রাসনের কিছু ঘটনায় ভুক্তভোগীকে আগ্নেয়াস্ত্রসহ হুমকি দেওয়া হয়। তারা বিছানায় শয়ন করা অবস্থায় এই হুমকি দেওয়া হয়। এ ধরনের কিছু ঘটনার সময় শিশুরাও সেখানে ছিল। এটা কিছু পরিবারের জীবন চিরতরে বদলে দিয়েছে।

তার তথ্যমতে, কেবল ২০২৪ সালেই পিল রিজিয়নে ৮৭টি গাড়ি চুরি হয়েছে, যা আগের বছরের চেয়ে ৫৮ শতাংশ বেশি। এ ছাড়া ২০২৪ সালে পিল রিজিয়নে বাড়িতে আগ্রাসন চালানোর ঘটনা ঘটেছে ৫৪টি, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩৫০ শতাংশ বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.