
ডোনাল্ড ট্রাম্প যখন রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন যুক্তরাষ্ট্রে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত দেশগুলোর গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আমেরিকানদের সঙ্গে কথা বলার জন্য কানায়িানদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন।
মিলাওকির সম্মেলনে যোগ দেওয়া কার্স্টেন হ্যামিল্টন বলেন, আপনি যদি এই গ্রীষ্মে কিছু আমেরিকান প্রতিবেশীর সঙ্গে কোনো লেকে থাকেন তাহলে পরস্পরের প্রতিবেশী হতে পেরে আমরা কতটা সৌভাগ্যবান কেবল এটা স্মরণ করার জন্য কিছুটা সময় নিন। এবং এ থকে কতটা সমৃদ্ধি এবং নিরাপত্তা আমরা পাচ্ছি।
প্রতি রাতেই সম্মেলনে যোগ দেন ট্রাম্প। গুলি লাগার পর থেকে তার ডান কানে ব্যান্ডেজ লাগানো। পেনসিলভানিয়ায় কাছেই একটি ছাদ থেকে বন্দুকধারী গুলি ছুড়েছিল।
চারদিনের সম্মেলনে রিপাবলিকান ঘাঁটিকে ট্রাম্পের পেছনের দাঁড়াতে উদ্বুদ্ধ করে এবং সমর্থকরা বলছেন, সাবেক এই প্রেসিডেন্ট দেশ ও দলকে ঐক্যবদ্ধ করবেন।
ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা নিয়ে কিছু বিশ^ নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণা থেকে সরে গেছেন।
এদিকে ট্রাম্পের রানিংমেট ওহাইয়োর সেনেটর জেডি ভেন্স ইউক্রেনে সামরিক সহায়তার ঘোর বিরোধী। তাছাড়া ট্রাম্প একাধিকবার বলেছেন, ন্যাটো সদস্যভুক্ত যেসব দেশ প্রতিরক্ষা খাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্যয় করবে না তাদের রক্ষায় এগিয়ে আসবেন না তিনি।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০৩২ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা মোট দেশজ উৎপাদনের ২ শতাংশ। তবে দীর্ঘ সময় নেওয়া এবং কীভাবে অটোয়া এটা সম্ভব করবে সে সংক্রান্ত বিস্তারিত না থাকায় সমালোচনার শিকার হয়েছেন তিনি। বেশ কিছু প্রিমিয়ার ন্যাটোর ব্যয় লক্ষ্যমাত্রা পূরণের জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষার জন্যই এটা প্রয়োজন বলে জোর দিয়ে বলেন তারা।

