Latest Posts

লেক অন্টারিওতে বিপুল পরিমাণ আংশিক পরিশোধিত বর্জ্যপানি

- Advertisement -
গত সপ্তাহের ভারী বৃষ্টির সময় সিটি কর্তৃপক্ষ আংকি পরিশোধিত এক হাজার ৩০০ মেগালিটারের বেশি বর্জ্যপানি লেক অন্টারিওতে ফেলেছে

গত সপ্তাহের ভারী বৃষ্টির সময় সিটি কর্তৃপক্ষ আংকি পরিশোধিত এক হাজার ৩০০ মেগালিটারের বেশি বর্জ্যপানি লেক অন্টারিওতে ফেলেছে। এই পরিমাণ পানি দিয়ে অলিম্পিক আকৃতির ৫০০টি সুইমিং পুল ভরা সম্ভব।

সিটি কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, তিনটি ওয়েস্টওয়াটর প্ল্যান্টকে সেকেন্ডারি পরিশোধন প্রক্রিয়া থেকে সরিয়ে নেওয়া হয়। পাশ কাটানো বর্জ্যপানির এখনো স্ক্রিনিং, কাদা অপসারণ, প্রাথমিক পরিশোধন, ফসফরাস অপসারণ এবং পুরোপুরি জীবাণুমুক্ত করার সুযোগ রয়েছে, যাতে করে পরিশোধিত পানি সব সময় কঠোর ফেডারেল এবং প্রাদেশিক বিধিমালার শর্ত পূরণ করে। প্রক্রিয়াটি করা হয়েছে চরম বৃষ্টির সময় বর্জ্যপানি পরিশোধন চালিয়ে যাওয়ার ক্ষমতা অব্যাহত রাখার প্রয়োজনে।

- Advertisement -

এই অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তারা ৪৮ ঘণ্টার জন্য লেক অন্টারিওতে সাতার না কাটতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। উচ্চ মাত্রায় ব্যাকটেরিয়ার উপস্থিতির সম্ভাবনার কারণে এই পরামর্শ দিয়েছেন তারা।
সিটি কর্তৃপক্ষ বলেছে, বৃষ্টির পর যে পানি জমা হয়েছিল তার বেশিরভাগ সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মির মাধ্যমে জীবনামুক্ত করা উচিত ছিল। এ অবস্থায় সৈকতে বড় বৃষ্টি পর ৪৮ ঘণ্টা পর্যন্ত সাতার কাটা নিরাপদ না হতে পারে। এমনকি সেগুলো যদি অনুমোদিত সৈকত হয় তাও। বৃষ্টি লেকে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে।

গত সপ্তাহে বজ্রঝড়ের তিন ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি নেমে আসে, যা নগরীতে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। এনভায়রনমেন্ট কানাডার তথ্য অনুযায়ী, ওই সময় বৃষ্টিপাত হয়েছে ৯৭ দশমিক ৬ মিলিমিটার, যা এক মাসের মোট বৃষ্টিপাতের চেয়েও বেশি। জুলাইয়ে টরন্টোতে সাধারণত ৭৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়ে থাকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.