Latest Posts

টরন্টো র‌্যাপারের বিরুদ্ধে অস্ত্র মামলা বাতিল

- Advertisement -
টরন্টোর একজন র‌্যাপারের বিরুদ্ধে আনা আগ্নেয়াস্ত্র মামলা বাতিল করেছেন বিচারক

টরন্টোর একজন র‌্যাপারের বিরুদ্ধে আনা আগ্নেয়াস্ত্র মামলা বাতিল করেছেন বিচারক। পুলিশের বিরুদ্ধে তার চার্টার রাইট হরণ এবং পছন্দমতো সাক্ষ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার পর মামলাটি বাতিল হয়ে যায়।

গত মাসে প্রকাশিত অন্টারিও সুপিরিয়র কোর্টের এক সিদ্ধান্তে বিচারপতি সান্দ্রা নিশিকাওয়া ২৭ বছর বয়সী ওমারি বেন্টের বিচার কার্যক্রম স্থগিতের আদেশ দেন। ২০২১ সালের গ্রীষ্মে চারটি আগ্নেয়াস্ত্রের অভিযোগ থেকে তিনি অব্যাহতি পান। ব্রেন্টকে তার ইটোবিকোকের কন্ডোমিনিয়াম থেকে গ্রেপ্তারের সময় কর্মকর্তারা অত্যধিক বল প্রয়োগ করেন অর্থাৎ চুল ধরে টেনে আনেন বলে নিশিকাওয়া প্রমাণ পাওয়ার পর তার খালাস মঞ্জুর হয়। এ ছাড়া আইনজীবী ছাড়া তাকে প্রশ্ন করার মধ্য দিয়ে তার রাইট টু কাউন্সেলও লঙ্ঘিত হয়েছে।

- Advertisement -

নথি অনুযায়ী, ব্রেন্ট মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে এক সূত্রের খবরের ভিত্তিতে টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস) তার খোঁজ করতে থাকে। ২০২১ সালের ২৭ জুলাই পুলিশ ব্রেন্টের বাড়িতে হানা দেয় এবং মুহূর্তের মধ্যে টেজা ব্যবহার করে।

ব্রেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, তাকে এনার্জি ওয়েপন দিয়ে আঘাত করা হয়। এ সময় তার হাত উপরে ছিল।

একজন কর্মকর্তা আদালতে বলেন, পকেটে হাত দিয়ে পুলিশের দিকে আসতে থাকায় ব্রেন্টের ওপর টেজার ব্যবহার করা হয়েছে।

এরপর তাকে জামাহীন অবস্থায় তার চুল ধরে টেনে তার ঘর থেকে টেনে আনা হয়। ব্রেন্ট আদালতে বলেন, তাকে টেনে আনা কর্মকর্তা বলেন, আমার উচিত ছিল তোমাকে খুন করা। এরপর ভবনের সিঁড়িতে আরেক কর্মকর্তার কাছে ব্রেন্টকে হস্তান্তর করেন ওই কর্মকর্তা।

এদিকে আরেকটি মামলায় ব্রেন্ট সেকেন্ড-ডিগ্রি মার্ডারের অভিযোগের মুখে রয়েছে। ২৪ বছর বয়সী শাকুয়ান হ্যারিসনকে ছুরকাগাতের ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের শেষ দিকে অথবা ২০২৫ সালের শুরুর দিকে এই মামলার বিচার শুরু হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.