
আশ্রয় প্রার্থীদের বিষয়টি সহকর্মী প্রাদেশিক নেতাদের সামনে আনতে চান কুইবেকের প্রিমিয়ার। হ্যালিফ্যাক্সে অনুষ্ঠিত কাউন্সিল অব দ্য ফেডারেশন কনফারেন্সে কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু বলেন, এটা স্পষ্ট যে, তার প্রদেশের বর্তমান যে অবস্থা অবশ্যই তার পরিবর্তন দরকার।
লেগুর জন্য এটা দীর্ঘদিনের সমস্যা। গত মাসে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডের সঙ্গে বৈঠকেও বিষয়টি তুলে ধরেন তিনি।
কুইবেকে প্রতি বছর ১ লাখ ৯০ হাজার আশ্রয়প্রার্থী আসছেন জানিয়ে লেগু বলেন, সংখ্যাটি কমিয়ে আনা আমাদের জন্য সত্যিই খুব দরকার। আইল্যান্ড অব মন্ট্রিয়লে ফ্রেঞ্চ ভাষার ভবিষ্যত কার্যকর রাখতে হবে।
একই সমস্যা আলবার্টারা প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথেরও। আলবার্টা এবং কুইবেকের প্রিমিয়াররা কানাডায় আশ্রয়প্রার্থীদের জন্য সরকারের সহায়তার ইচ্ছা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত মাসে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশ্রয়প্রার্থীদের বিষয়টি নিয়ে ট্রুডো এবং লেগু আলোচনা করেছেন। অভিবাসন-সংক্রান্ত সেবার জন্য কুইবেক সরকারের জন্য ৭৫ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ফেডারেল সরকার।
হ্যালিফ্যাক্সে আলোচনার আরেকটি বিষয় ছিল সমতা। এটা ছিল নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের প্রিমিয়ার অ্যান্ড্রু ফারের অন্যতম অগ্রাধিকার। সমতার ফর্মুলায় পরিবর্তনের জন্য প্রদেশটি আদালতে চ্যালেঞ্জ করেছে। কিন্তু বিচার ব্যবস্থার মাধ্যমে প্রকৃতপক্ষে সেটা হবে না বলে আশা ফারের।
তিনি বলেন, আমাদের ধারণার ব্যাপারে আমরা অনড় এবং তা হচ্ছে ফর্মুলাটি সবক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে না এবং সেবা সরবরাহের ব্যাপারে ব্যয়ের বিষয়টি তারা চিন্তা করেন না।

