Latest Posts

জুনে বাড়ি নির্মাণ শুরুর বার্ষিক হার ৯% কমেছে

- Advertisement -
জুনে কানাডায় বাড়ি নির্মাণ শুরুর বার্ষিক যে হার মে মাসের তুলনায় তা ৯ শতাংশ কমেছে

জুনে কানাডায় বাড়ি নির্মাণ শুরুর বার্ষিক যে হার মে মাসের তুলনায় তা ৯ শতাংশ কমেছে। এমনটাই জানিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন (সিএমএইচসি)।

আবাসন সংস্থাটি বলেছে, মৌসুমি সমন্বয়ের পর জুনে বাড়ি নির্মাণ শুরুর বার্ষিক হার দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৬৭২ ইউনিট, মে মাসে যেখানে এই হার ছিল ২ লাখ ৬৪ হাজার ৯২৯টি।

- Advertisement -

এমন এক সময় এই হিসাব এল যখন কানাডার বড় শহরগুলোর অন্তত তিনটিতে চলতি বছরের জুনে বাড়ি নির্মাণের হার ২০২৩ সালের জুনের তুলনায় কমেছে। এর মধ্যে টরন্টোতে কমেছে ৬০ শতাংশ এবং ভ্যানকুভারে ৫৫ শতাংশ। যদিও মন্ট্রিয়লে চলতি বছরের জুনে বাড়ি নির্মাণ শুরুর হার গত বছরের একই মাসের তুলনায় ২২৬ শতাংশ বেড়েছে। মাল্টি-ইউনিট বাড়ি নির্মাণের কার্যক্রমে গতি আসায় এই উন্নতি দেখা দিয়েছে।

কানাডার শহুরে কেন্দ্রগুলোতে বাড়ি নির্মাণ শুরুর প্রকৃত হার আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কমে ২০ হাজার ৫০৯ ইউনিটে দাঁড়িয়েছে। এক বছর আগের একই সময়ে যেখানে শুরু হয়েছিল ২৩ হাজার ৫১৮ ইউনিটের নির্মাণকাজ। মাল্টি-ইউনিটের নির্মাণকাজ কম হওয়াকে এজন্য দায়ী করেছে সিএমএইচসি।

মৌসুমি সমন্বয়ের পর গ্রামাঞ্চলে জুনে বাড়ি নির্মাণের হার ছিল ১৮ হাজার ৪৩৮টি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.