Latest Posts

রাশিয়ান বট ফার্ম নিয়ে সতর্কতা

- Advertisement -
কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি বলেছে, এক সময় রাশিয়া ট্রুডে নামে পরিচিত আরটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি সামাজিক যোগাযোগ বর্ট ফার্ম ব্যবহার করছেন

রাশিয়ান প্রোপাগান্ডা প্রচারণা নিয়ে সতর্ক করেছেন কানাডার সাইবার নিরাপত্তা কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অনলাইন মিথ্যা তথ্য ছড়াচ্ছে তারা।

কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি বলেছে, এক সময় রাশিয়া ট্রুডে নামে পরিচিত আরটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি সামাজিক যোগাযোগ বর্ট ফার্ম ব্যবহার করছেন। সেটা তারা করছেণ রাশিয়ান সরকারের নির্দেশনায়।

- Advertisement -

কর্মকর্তারা বলছেন, ভুয়া তথ্য প্রচারেরে জন্য ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সৃষ্টি করা হয়েছে। তারা প্রায় সময়ই আমেরিকান সেজে রাশিয়ান সরকারের উদ্দেশ্যগুলোর সমর্থনে বার্তা প্রচার করছে।

এই তথ্য প্রচারণা নস্যাৎ করতে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের পাশাপাশি কানাডাও কাজ করছে। তবে একই ধরনের কর্মকা- অন্য সাইটগুলোতেও দেখা যেতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

গত মাসে কানাডা সফরকালে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোল্টেনবার্গ সতর্ক করে বলেছিলেন, প্রতিরক্ষা জোট এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করার পথে ভুয়া তথ্য একটি হুমকি।

আমেরিকান এবং কানাডিয়ান কর্মকর্তারা বিদেশিরা এআই এবং ভুয়া তথ্য ছড়িয়ে নির্বাচন বিঘিœত করার যে চেষ্টা করছে তা নস্যাৎ করতে হিমশিম খাচ্ছে। এ নিয়েও সতর্ক করা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.