
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমর্থনে তার ককাস একাট্টা বলে জানিয়েছেন একজন লিবারেল ক্যাম্পেইন কো-চেয়ার। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিংহভাগ নির্বাচিত লিবারেল মুখ বন্ধ রাখা সত্ত্বেও এই মন্তব্য করেন তিনি।
লিবারেলদের ঘাঁটি হিসেবে পরিচিত টরন্টো রাইডিংয়ের উপনির্বাচনে লিবারেল প্রার্থী হেরে যাওয়ার পর ডজনখানেক লিবারেল এমপির সঙ্গে যোগযোগ করে দ্য কানাডিয়ান প্রেস। কিন্তু কয়েকজন মাত্র এ ব্যাপারে প্রকাশ্যে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
ম্যানিটোবার এমপি ও ক্যাম্পেইন কো-চেয়ার টেরি ডুগাইডসহ তাদের সবাই এই কথা বলেছেন যে, ককাস ট্রুডোর পেছনে একাট্টা আছে। তবে যারা ট্রুডোর পদত্যাগ চান তাদের কেউই প্রকাশ্যে তা বলতে চাননি।
অনেক এমপি যে হতাশ ডুগাইড তা স্বীকার করেছেন। তার মতে, তবে সেটা এসেছে কানাডিয়ানদের সঙ্গে যোগাযোগে হিমশিম খাওয়ার কারণে। প্রধানমন্ত্রীর ব্যাপার এখানে নেই।
আঞ্চলিক ককাসগুলো নিজেদের মধ্যে বৈঠক করেছে। তবে সেপ্টেম্বরে হাউস অব কমন্সের কার্যক্রম শুরু হওয়ার আগে পূর্ণাঙ্গ ককাস কবে বৈঠকে বসবে সেই সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

