
গত সপ্তাহে বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রাণহানির ঘটনায় কানাডা আতঙ্কিত। গত বৃহস্পতিবার ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেন।
সামাজিক নেটওয়ার্কে কানাডার হাই কমিশনের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমাদের সহমর্মিতা সকল ক্ষতিগ্রস্থ পরিবার ও নিহতদের প্রতি। আমরা অতিদ্রুত এই অবস্থার শান্তিপূর্ণ সমাধান কামনা করছি এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।
বিবৃতিতে আরো বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা এবং সমাবেশ করার অধিকার গুরুত্বপূর্ণ। ইন্টারনেট সেবা অবিলম্বে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য আহ্বান জানাই যাতে লোকেরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে এবং কানাডাসহ বিশ্বজুড়ে তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারে।
কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

