Latest Posts

সাবেক এএফএন প্রধানের ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ মামলা

- Advertisement -
রোজঅ্যানি আর্চিবাল্ডকে গত জুলাইয়ে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়

অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন্সের (এএফএন) সাবেক জাতীয় প্রধান সংস্থাটি এবং এর নির্বার্হীর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগে মানহানীর মামলা করছেন। মামলায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চাইছেন তিনি।

রোজঅ্যানি আর্চিবাল্ডকে গত জুলাইয়ে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়। তার বিরুদ্ধে একাধিক বেআইনি ও অবৈধ পদক্ষেপ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে জাতীয় প্রধান হিসেবে তাকে অপসারণ করা হয়। অপসারণের পর তিনি এএফএনের কাছে তাদের বই পর্যালোচনায় একটি ফরেন্সিক অ্যাকাউন্টিং ফার্ম নিয়োগের আহ্বান জানান।

- Advertisement -

মামলার অভিযোগে বলা হয়েছে, নির্বাহী এরপর তাকে কোণঠাসা করার জন্য প্রচারণা শুরুর করেন এবং শেষ পর্যন্ত তাকে জাতীয় প্রধান থেকে অপসারণ করা হয়।

অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশন এক বিবৃতিতে বলেছে, আইনি প্রক্রিয়ায় বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করবে না।

ক্রাউন-ইন্ডিজেনাস বিষয়ক মন্ত্রী গ্যারি আনান্দাসাঙ্গারি বলেন, এএফএন ফেডারেল সরকারের মূল্যবান অংশীজন এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা তার নেই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.