Latest Posts

অন্টারিও সায়েন্স সেন্টারের জন্য অস্থায়ী জায়গা খোঁজা হচ্ছে

- Advertisement -
অন্টারিও সায়েন্স সেন্টারের অস্থায়ী জায়গা খুঁজছে অন্টারিও

কাঠামোগত উদ্বেগের কারণে হঠাৎ বন্ধ করে দেওয়া ভবনের ছোট একটি অংশে অন্টারিও সায়েন্স সেন্টারের অস্থায়ী জায়গা খুঁজছে অন্টারিও। সরকারি কর্মকর্তারা এক ঘোষণায় বলেছেন, টরন্টোর পূর্ব দিকের বর্তমান স্থানে সায়েন্স সেন্টার স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। প্রদেশ সায়েন্স সেন্টারের ছাদের অবস্থা সম্পর্কিত প্রকৌশল প্রতিবেদন হাতে পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকার সায়েন্স সেন্টার অন্টারিও প্লেসের ওয়াটারফ্রন্টে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে। কিন্তু অন্টারিও প্লেস ২০২৮ সালের আগে খুলছে না। সুতরাং কর্মকর্তারা বলেছেন, সে নাগাদ কিছু কর্মসূচি ও প্রদর্শনীর জন্য তারা অস্থায়ী স্থান খুঁজবে।

- Advertisement -

অন্টারিও সায়েন্স সেন্টার অস্থায়ীভাবে স্থানান্তর করা যেতে পারে এমন খুচরা বা বাণিজ্যিক স্থানের জন্য প্রস্তাব চেয়েছে ইনফ্রাস্ট্রাকচার অন্টারিও। এজন্য ৫০ হাজার এক লাখ বর্গফুটের জায়গা খোঁজা হচ্ছে, মূল ভবনের ৫ লাখ ৬৮ হাজার বর্গফুটের চেয়ে যা অনেক ছোট।

সায়েন্স সেন্টার স্থানান্তরের বিরোধিতাকারীরা এরই মধ্যে অন্টারিও প্লেসের নতুন ভবনে সায়েন্স সেন্টারের পরিসর অর্ধেকে নামিয়ে আনার সমালোচনা করেছেন। অস্থায়ী স্থানটি হবে এই ছোট পরিসরেরও অর্ধেক। সেভ অন্টারিও’স সায়েন্স সেন্টারের কো-চেয়ার জেসন অ্যাশ বলেন, অন্টারিও প্লেসের পরিকল্পনাকে আমরা মিনি ওএসসি হিসেবে অভিহিত করে আসছি। আমরা এখন সহজেই অন্টারিও সায়েন্স সেন্টারকে মাইক্রো হিসেবে আখ্যায়িত করতে পারি।

সরকার বলেছে, পুনঃউন্নয়নকৃত অন্টারিও প্লেসে যে সায়েন্স সেন্টার হবে সেখানে মূল ভবনের চেয়ে বেশি প্রদর্শনী স্থান থাকবে। স্থানটির দক্ষ ব্যবহারের কারণেই এটা হবে। কিন্তু অডিটর জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে সেটা হবে মূল পরিসরের চেয়ে ১৮ শতাংশ কম।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.