Latest Posts

বাড়ি বিক্রি কমেছে

- Advertisement -
চলতি বছরের মে মাসে কানাডার আবাসন বাজার আরও দুর্বল হয়েছে

চলতি বছরের মে মাসে কানাডার আবাসন বাজার আরও দুর্বল হয়েছে। এই সময়ে বিদ্যমান বাড়ির বিক্রি ও দাম উভয়েই হ্রাস পেয়েছে। তবে বেড়েছে লিস্টিং।

এই প্রবণতা দেখা দিয়েছে পূর্ববর্তী মাসের তুলনায় এবং ২০২৩ সালের মে মাসের তুলনায়। কিন্তু ব্যাংক অব কানাডার প্রথম সুদের হার কর্তনের পর এই পরিস্থিতি ভিন্ন হতে পারত। এমনটাই বলছে কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ)।

- Advertisement -

সিআরইএর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ শন ক্যাথকার্ট এক বিবৃতিতে বলেন, কানাডার আবাসন বাজারের জন্য মে ছিল আরেকটি ঘুমন্ত মাস।
চলতি বছরের মে মাসে কানাডায় বাড়ি বিক্রি হয়েছে গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কম। মৌসুমি সমন্বয়ের পর চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে কানাডায় বাড়ি বিক্রি কম হয়েছে দশমিক ৬ শতাংশ।

মে মাসে জাতীয়ভাবে বাড়ির গড় বিক্রয় মূল্য ছিল ৬ লাখ ৯৯ হাজার ১১৭ ডলার, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪ শতাংশ কম। যদিও চলতি বছরের এপ্রিলের তুলনায় তা ১ শতাংশ বেশি।

চলতি বছরের মে মাসে সিআরইএর বেঞ্চমার্ক মূল্য আগের বছরের একই মাসের তুলনায় কম ছিল ২ দশমিক ৪ শতাংশ। তবে মৌসুমি সমন্বয়ের পর চলতি বছরের এপ্রিলের তুলনায় কম ছিল দশমিক ২ শতাংশ।

জাতীয়ভাবে মে মাসে বিক্রির জন্য নতুন তালিকাভুক্তি আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। তবে মৌসুমি সমন্বয়ের পর এপ্রিলের তুলনায় বেড়েছে দশমিক ৫ শতাংশ।
কানাডায় বাড়ি বিক্রি হ্রাসের আঞ্চলিক চিত্রে পার্থক্য রয়েছে। গ্রেটার ভ্যানকুভারে চলতি বছরের মে মাসে বাড়ি বিক্রি আগের বছরের একই মাসের তুলনায় ১৯ দশমিক ৮ শতাংশ কম হয়েছে। তবে গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) হ্রাস পেয়েছে ২২ দশমিক ২ শতাংশ। যদিও এডমন্টনে মে মাসে বাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭ শতাংশ এবং উইনিপেগে ১৪ শতাংশ বেড়েছে।

ঋণ ব্যয়বহুল হয়ে পড়ায় এবং ব্যাংক অব কানাডার অনিশ্চয়তা মে মাসের ক্রেতাদের আবাসন বাজারের বাইরে ঠেলে দেয়। তবে জুন মাসে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কর্তনের পর সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে বলে জানিয়েছেন টিডির অর্থনীতিবিদ রিশি সোধি। এক নোটে তিনি বলেন, জুনে আমরা শক্তিশালী পারফরমেন্স আশা করছি। বন্ডের মুনাফা হ্রাসের মধ্যেও আমরা এই আশা করছি। সামনের দিনে সুদের হার আরও হ্রাস পাবে, যা ২০২৪ সালের দ্বিতীয়ার্ধকে আবাসন বাজারের জন্য শক্তিশালী হয়ে উঠতে ভূমিকা রাখতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.