Latest Posts

কো-অপারেটিভ ভবন নির্মাণে ১৫০ কোটি ডলারের কর্মসূচি

- Advertisement -
আবাসনমন্ত্রী শন ফ্রেজার

ফেডারেল সরকারের ২০২২ সালের বাজেটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১৫০ কোটি ডলার ব্যয়ে কো-অপারেটিভ ভবন নির্মাণের একটি কর্মসূচি ঘোষণা করেছেন আবাসনমন্ত্রী শন ফ্রেজার। উইনিপেগে ৬ জুন কর্মসূচিটির ঘোষণা দেন ফ্রেজার। লিবারেলরা একে গত ৩০ বছরের মধ্যে কো-অপারেটিভ আবাসনে একে সবচেয়ে বড় ফেডারেল বিনিয়োগ বলে অভিহিত করেছে।

কর্মসূচিটির আওতায় ২০২৮ সালে হাজারো নতুন বাড়ি নির্মিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও প্রকৃত সংখ্যা নির্ভর করছে কোথায় বাড়িগুলো নির্মিত হচ্ছে তার ওপর।

- Advertisement -

দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেজার বলেন, কো-অপারেটিভ আবাসনে আমরা বিনিয়োগ করতে চাই কেবল আজকের ভাড়া কম করতে নয়, বরং দীর্ঘমেয়াদে ক্রয়ক্ষমতা ধরে রাখা।

কো-অপারেটিভ আবাসন ব্যবস্থাপনার দায়িত্বে থাকে বাসিন্দারাই। বাইরের কোনো বাড়ির মালিকের সম্পৃক্ততা এখানে থাকে না। এবং সাধারণত ব্রেক-ইভেন ভিত্তিতে এগুলো পরিচালিত হয়।

ফেডারেল সরকারের তরফ থেকে বলা হয়েছে, কো-অপারেটিভ হাউজিং ফেডারেশন অব কানাডা ও এই খাতের অন্যান্য নেতাদের সঙ্গে মিলে কর্মসূচিটির পরিকল্পনা তৈরি করা হয়েছে। কো-অপারেটিভ হাউজিং ফেডারেশন অব কানাডা দেশজুড়ে ৯০০ এর বেশি কো-অপারেটিভ আবাসনের প্রতিনিধি।

বাড়ির ক্রয়ক্ষমতা মোকাবিলায় এই বসন্তে প্রকাশ করা ফেডারেল সরকারের যে পরিকল্পনা এই কর্মসূচিটি তার একটি অনুষঙ্গ। আবাসনের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার তরুণ ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছে। সমীক্ষা অনুযায়ী এসব সমস্যা লিবারেলদের থেকে তরুণদের মুখ ফিরিয়ে নিতে ভূমিকা রাখছে।

ফ্রেজার বলেন, নারী ও আদিবাসী কমিউনিটিগুলোর জন্য সহায়ক এমন প্রকল্পে তহবিল জোগানকে গুরুত্ব দেবে এই কর্মসূচি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.