Latest Posts

নর্ডস্টর্মের জায়গা নিচ্ছে সিমন্স, ইটালি ও নাইকি

- Advertisement -

টরন্টোর ইটন সেন্টারে এর আগে নর্ডস্টমের দখলে থাকা বিশাল খালি জায়গা অধিগ্রহণ করতে যাচ্ছে কুইবেকভিত্তিক ফ্যাশন রিটেইলার সিমন্স, ইতালিয়ান মার্কেটপ্লেস ইটালি এবং নাইকি ফ্ল্যাগশিপ স্টোর। ৬ জুন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাউনটাউন মলের মালিত ও ব্যবস্থাপক ক্যাডিলাক ফেয়ারভিউ নিশ্চিত করেছে যে, সিমন্স ১ লাখ ১০ হাজার বর্গফুটের নতুন একটি স্টোর খুলবে, যেখানে স্ট্রিট-লেভেলে প্রবেশাধিকার থাকবে এবং এর অবস্থান হবে ইয়ং ও ডানডাস স্ট্রিটে অবস্থিত শপিং সেন্টারটির তিনটি তলাজুড়ে।

- Advertisement -

সিমন্স তাদের নিজস্ব সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নর্থ ইয়র্কের ইয়র্কডেল শপিং সেন্টারেও একটি স্টোর খুলবে তারা।

এর নর্ডস্টর্মের দখলে থাকা একটি স্থানে টরন্টেতে নিজেদের চতুর্থ স্টোর খোলার কথা এর আগে নিশ্চিত করেছিল ইটালি। নর্ডস্টর্মের স্টোরটি গত বছর বন্ধ হয়ে যায়।

ক্যাডিলাক ফেয়ারভিউয়ের তথ্য অনুযায়ী, ইটন সেন্টারের দুই তলাজুড়ে ইটালির প্রায় ২৫ হাজার বর্গফুটের খুচরা বিক্রয় কেন্দ্র থাকবে।
নাইকি তাদের স্টোর লেভেল এক থেকে দ্বিতীয় তলায় ট্রিনিটি ওয়ে এন্ট্রান্সের কাছে ১৮ হাজার বর্গফুটে স্থানান্তরিত করার কথা ভাবছে।

ক্যাডিলাক ফেয়ারভিউয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাল ল্যাকোনো এক লিখিত বিবৃতিতে বলেছেন, আমাদের অতিথিদের বিশ^মানের কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার চেয়ে বেমি গুরুত্বপূর্ণ ক্যাডিলাক ফেয়ারভিউয়ের কাছে আর কিছুই নেই। এবং ডাউনটাউন টরন্টোর কেন্দ্রস্থলে আমাদের ফ্ল্যাগশিপ শপিং সেন্টারে এই গ্রাহকদের স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষা করে আছি।

২০২৫ সালের কোনো এক সময় স্টোরগুলো খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.