Latest Posts

ক্রিপ্টো কিংয়ের অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে বললেন বিচারক

- Advertisement -

জনপ্রিয় ভিডিও গেমিং প্ল্যাটফরম স্টিমের নির্মাতাকে অন্টারিওর তথাকথিত ক্রিপ্টো কিংয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেনস অন্টারিওর একজন বিচারক। তিনি যাতে ব্যবসা করতে ও সম্পদ নগদায়ন করতে না পারেন সে জন্যই এই নির্দেশ।

- Advertisement -

৬ জুন আদালতে শুনানির পর অন্টারিও সুপিরিয়র কোর্ট জাস্টিস ব্ল্যাক ভাল্ভ কর্পোরেশনের উদ্দেশে দেওয়া ব্যাংকরাপ্টসি ট্রাস্টি গ্র্যান্ট থর্নটনের একটি আদেশে স্বাক্ষর করেন। এর ফলে ২৫ বছর বয়সী কিপ্টো কিংয়ের স্টিম অ্যাকাউন্ট সংক্রান্ত সব তথ্য ভাল্ভকে ট্রাস্টির কাছে পাঠাতে হবে।

একাধিক লেনদের মাধ্যমে প্লেটারস্কি ভিডি গেম প্ল্যাটফরমে ৫ লাখ ডলারের বেশি স্থানান্তর করেছেন। ব্যাংকরাপ্টসি প্রতিবেদনে এই উঠে আসার দুই সপ্তাহ পর আদালতের কার্যক্রম অনুষ্ঠিত হলো। এসব লেনদেনের মধ্যে রয়েছে স্কিনসের মতো মূল্যবান ইন-গেম আইটেমের বিক্রি। এটা মূলত ভার্চুয়াল নাইফ, যা খেলোয়াড়রা প্রকৃত অর্থ অথবা ইন-গেম কারেন্সির জন্য উত্তোলন করেন।
ট্রাস্টি এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশাধিকার চেয়ে প্লেটারস্কি ও স্টিমের কাছে অনুরোধ জানিয়েছে। কিন্তু তাদের সেই অনুমতি দেওয়া হয়নি বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। প্লেটারস্কির ব্যাংকরাপ্টসি দুই বছর সম্প্রসারণের আহ্বানও ট্রাস্টি জানিয়েছিল, ২০২২ সালের আগস্টে যা শুরু হয়েছে।

২৫ বছর বয়সী প্লেটারস্কি দেউলিয়াত্বে আবেদন করার পর প্রায় দুই বছর অতিবাহিত হয়েছে। কিন্তু তার কাছে বিনিয়োগ কার অর্থের মাত্র ১৮ দশমিক ৫ শতাংশ এখন পর্যন্ত উদ্ধার করা গেছে। ট্রাস্টির হিসাবে এমনটাই উঠে এসেছে। ওই সময় প্লেটারস্কি তার কিছু সম্পদ হস্তান্তর করেননি। উদাহরণ হিসেবে ৩ লাখ ৬০ হাজার ডলার মূল্যমানের জ্যাকব অ্যান্ড কোম্পানির অ্যাস্ট্রোনমিয়া ক্যাসিনো ওয়াচের কথা বলা যায় এক্ষেত্রে।

বিনিয়োগকারীদের পক্ষে প্রতিনিধিত্বকারী জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে বিশেষজ্ঞ আইনজীবী নরম্যান গ্রুট বলেন, এটা পরিষ্কার যে, টেউরিয়াত্ব কার্যক্রমের মাধ্যমে তাদের ক্ষতি পুরোপুরি ফেরত পাওয়া যাবে না। তার অর্ধডজন মক্কেল শিগগিরই নতুন সিভিল ক্লেইম চালু করে, যা সারাজীবন প্লেটারস্কিকে অনুসরণ করবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.