
টরন্টোর ওয়াটারফ্রন্টের পশ্চিম অংশকে বসবাসের স্থান কল্পনা করে দেখুন তো। টরন্টোভিত্তিক একজন পরিকল্পনাকারী হাম্বার বে শোর ও এক্সিবিশন গ্রাউন্ডের মধ্যবর্তী জমি উন্নয়নের উদ্ভাবনী সমাধান খুঁজে পেয়েছেন। তবে অনেকেই এমনটা মনে করছেন না।
ব্রেন্ট হায়েন্স মহাপরিকল্পনাটির একজন তরুণ নকশাকার। লেক অন্টারিও শোরলাইন ঘিরে রাখা ৩০ একর ও ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পার্কশোর ডেভেলপমেন্ট এরিয়ার নকশায় আবাসিক, খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, বিনোদন এবং হোটেলের ব্যবস্থা রাখা হয়েছে। এসব সুবিধাসম্বলিত নতুন পার্কল্যান্ড বিদ্যমান পার্ক নেটওয়ার্ক, বাইক ট্রেইল হাম্বার বে বরাবর সৈকতের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত।
প্রকল্পটির পেছনে এক বছরের বেশি সময় ব্যয় করেছেন হায়েন্স। তিনি বলেন, এটা দারুণ এক খ- জমি যা অব্যবহৃত রয়েছে। এর পাশেই রয়েছে সড়ক এবং বুলভার্ড ও মহাসড়কের মধ্যে বিশাল বাফার জমি। এটা একটি পার্কল্যান্ড, যা ব্যবহৃত হচ্ছে না।
যদিও এই পরিকল্পনার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, লেকশোর বুলভার্ডকে গার্ডিনার এক্সপ্রেসওয়ের কাছাকাছি নিয়ে যাওয়া। বিষয়টির ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা যদি সড়কটি স্থানান্তর করি এবং নতুন সব জমি কাজে লাগাই তাহলে আপনি একটি কার্যকর পার্ক স্পেস পাবেন। এটা নতুন বাড়ির জন্য ব্যবহৃত হতে পারে এবং পানির ওপর একটি দারুণ কমিউনিটি তৈরি হবে।
তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে একজন বলেন, আমি মনে করি এটা এখন যেমন আছে সেটাই সুন্দর, বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে। এটা এরকমই রেখে দেন। ভবন তোলা থেকে বিরত থাকেন। এর বাইরে সবখানেই যথেষ্ট সংক্যক ভবন রয়েছে।
আরেকজন বলেন, আমি মনে করি এটি দেখতে অনিন্দ্য সুন্দর। লোকজনের জন্য নতুন একটি কমিউনিটি, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

