
‘যে কোনো ব্যবসায় ওঠানামা থাকে। রিয়েল এস্টেট ব্যবসাও ব্যতিক্রম নয়। যখন যে রকম মাকের্ট ট্রেন্ড সেই মার্কেটে ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা দেয়াটাই আমি কর্তব্য মনে করি।’ কথাগুলো বলছিলেন টরন্টোর বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েলটর হাকিম খান। কাস্টমার সার্ভিস ইন্ডাস্ট্রিজে পার করেছেন প্রায় দুই যুগ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন তিনি এখন সেবা দিয়ে যাচ্ছেন ক্লায়েন্টদের। একজন রিয়েলটর হিসেবে যাত্রা শুরুটা খুব বেশি দিনের না হলেও ক্লায়েন্টদের আস্থা অর্জন করেছেন দ্রুত। কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইলের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাকিম খান বলছিলেন তার অভিজ্ঞতা আর উপলদ্ধির কথা।
একজন নবাগত রিয়েলটর হিসেবে কমিউনিটিতে কেমন সাড়া পেলেন? এই প্রশ্নের জবাবে হাকিম খান বললেন, টরন্টোর বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আমার অবিচ্ছেদ্য সম্পর্ক। কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে আমার সম্পৃক্ততা দীর্ঘদিনের। আমি যেমন কমিউনিটির পাশে সবসময় ছিলাম, তেমনি কমিউনিটির প্রিয়জনেরাও আমার পাশে আছেন। তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা।
রিয়েলএস্টেট মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হাকিম খান বললেন, এই সেক্টরে সবসময় ওঠানামা ছিলো। ব্যবসার ট্রেন্ড সবসময় একইরকম থাকে না। আমি মনে করি বাড়ি কেনার জন্যে এখন ভালো সময়। ইন্টারেস্ট রেট ধীরে ধীরে কমবে এটা আমাদের সকলেরই জানা। আর টরন্টোর রেন্টাল মার্কেটও অনেক হাই। সবকিছু মিলিয়ে আগামী দিনগুলো আমার কাছে আশাপ্রদ মনে হয়।
হাকিম খান সর্বশেষ বললেন, আমি সবসময় কমিউনিটির মানুষের পাশে দাঁড়াতে চাই। রিয়েলএস্টেট সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই সার্ভিস টোটালি ফ্রি এবং কোনো অবলিগেশন নেই। আমার ফোন নম্বর ৪১৬-৪৩৩-২০০০।

