
নাথান ওয়াইজ নিখোঁজ হওয়ার ঠিক এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাওয়ার আশা এখনো ত্যাগ করেনি।
ডাউন সিন্ড্রোমে আক্রান্ত ৩৮ বছর বয়সী ওয়াই জেন স্ট্রিট এবং শেফার্ড এভিনিউ ইস্ট থেকে নিখোঁজ হওয়ার তার কোনো খোঁজ মেলেনি। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হন তিনি। ওই সময় নাথান নগরীতে ছিলেন নবাগত। তার আগে তিনি কিচেনার-ওয়াটারলুতে তার ভাই ও বোনের সঙ্গে থাকতেন এবং কেন সেদিন তিনি নেবারহুডের বাইরে গিয়েছিলেন কেউই জানে না।
নাথানের সঙ্গে বেড়ে ওঠার স্মৃতি হাতড়ে তার কাজিন জেসন ব্যাবকক বলেন, নাথানের নিখোঁজের এক বছর হয়ে যাচ্ছে জানাটা আমাদের সবার জন্যই কঠিন। হলওয়েতে মিনি স্টিক খেলা অথবা পিৎসা খেতে যাওয়া ও ভিডিও গেম খেলার দিনগুলোর কথা আমি স্মরণ করতে পারি। সে এখানে না থাকায় ওইগুলোর অভাব আমরা খুব করে অনুভব করি।
তার অন্তর্ধানের কয়েক সপ্তাহ পর গুয়েল্ফ এরিয়ায় নাথানকে দেখা গেছে বলে খবর বের হয়। কিন্তু সন্ধানে ভালো কিছু পাওয়া যায়নি। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া গেছে। তাকে খুঁজে পাওয়ার লক্ষ্যণীয় কোনো অগ্রগতি না হলেও পুলিশ বলছে, নাথানের সন্ধানে তারা তাদের উপায়গুলো অব্যাহতভাবে ব্যবহার করে যাচ্ছে।
ব্যাবকক বলেন, তার অন্তর্ধানের এক বছর উপলক্ষ্যে ভিন্ন কিছু করতে এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে কাজ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা থাকবে।
পরিবারের সদস্য ও বন্ধুরা ১১ মে ইলমিরায় উডসাইড বাইবেল ফেলোশিপ চার্চে জড়ো হয়ে দিনটি পালন করেন। এ সময় প্রত্যেকেই তার নিরাপদ ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

