
ড্রাগ ওভারডোজ নিয়ে বেলভিল জরুরি অবস্থা ঘোষণার এক সপ্তাহ পর ডারহাম রিজিয়নও গৃহহীনতা ও ওপিয়ড সংকট সমাধানে আশু সহায়তা দেওয়ার জন্য প্রদেশের প্রতি আহ্বান জানিয়েছে।
ডারহাম রিজিয়নাল চেয়ার ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন হেনরি এক বিবৃতিতে বলেছেন, ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় প্যারামেডিকরা ওপিয়ড ওভারডোজ সংক্রান্ত ১২৭টি কল পেয়েছেন। ২০২৩ সালের একই সময়ে তারা এ সংক্রান্ত যতগুলো কল পেয়েছিল সংখ্যাটি তার চেয়ে ৭৩টি বেশি।
তিনি বলেন, দুঃখের বিষয় হলো বেশিরভাগ কলই এসেছে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে, যারা আমাদের সড়কে ওভারড্জো দেখলে তাতে সাড়া দিয়ে থকেন। মানসিক স্বাস্থ্য সমস্যা ও মাদকের অপব্যবহারের ঘটনায় স্থানীয় হসপিটাল নেটওয়ার্কের জরুরি বিভাগে ১৪ হাজারবার ভিজিট করেছেন সংশ্লিষ্টরা।
হেনরি আরও বলেন, ডারহামে গৃহহীনতা ৬৭ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতি আমাদের জরুরি সেবার ওপর চাপ সৃষ্টি করছে। আমারা আমাদের সাধ্যমতো করছি। কিন্তু ধরে রাখতে পারছি না। মানুষের সংকটে পড়ার পেছনে নানা কারণ থাকতে পারে। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো আমরা এটা প্রায়ই দেখছি।
হেনরি বলেন, দেশের অন্যান্য শহর ও নগরের মতো ডারহাম রিজিয়নকেও
মানসিক স্বাস্থ্য, মাদকাসক্তি ও গৃহহীনতা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এ সমস্যা সমাধানে তিন স্তরের সরকারের কাছ থেকেই সহায়তা প্রয়োজন। ওপিয়ড সংকট ও গৃগহীনতার কারণে অন্টারিওর একটি মিউনিসিপালিটিকে আমরা জরুরি অবস্থা ঘোষণা করতে পারিনি। বিপুল সংখ্যক ওভারডোজের ঘটনা তাদের জরুরি সেবাকে সক্ষমতার শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো তারাই একা নয়। একই পরিস্থিতি আরও অনেক কমিউনিটিকে মোকাবিলা করতে হচ্ছে।

