
কানাডিয়ান ওষুধ যুক্তরাষ্ট্রে সম্ভাব্য রপ্তানি বিপর্যয়কর আঘাত হিসেবে দেখা দেবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী আড্রিয়ান ডিক্স। তবে সেটা হবে না বলেই বিশ্বাস তার।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্লোরিডাকে কানাডা থেকে বড় অঙ্কের প্রেসক্রিপশন ওষুধ আমদানির ব্যাপারে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি বড় ধরনের হুমকি, যা কানাডায় ওষুধের ঘাটতি তৈরি করতে পারে। কানাডার ওষুধ সরবরাহের ওপর এটা কার্যকরভাবে অভিযান।
এফডিএ ৫ জানুয়ারি এক ঘোষণায় বলেছে, কানাডিয়ান ওষুধ ক্রয়ের ব্যাপারে ফ্লোরিডার এক আবেদন তারা অনুমোদন করতে যাচ্ছে। প্রতি বছর যুক্তরাষ্ট্রের ১৫ কোটি মার্কিন ডলার সাশ্রয়ের অংশ হিসেবে এই উদ্যোগ।
ফেডারেল আমলাতন্ত্রের বছরের পর বছর ধরে গড়িমসির পর ফ্লোরিডা অবশেষে স্বল্প মূল্যের জীবনরক্ষকারী প্রেসক্রিপশন ওষুধ আমদানির সুযোগ পাচ্ছে। এফডিএর এখন রোগীদের রাজনীতির ঊর্ধ্বে স্থান দেওয়ার সময়। সেই সঙ্গে বড় ওষুধ কোম্পানিগুলোর আগে ফ্লোরিডাবাসীর স্বার্থকে দেখারও সময় এখন।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডা ওজন কমানো ও ডায়াবেটিসের জনপ্রিয় ওষুধগুলোর স্বল্পতায় ভুগছে।
তবে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানিগুলো এই উদ্যোগের বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ একটি লবি গ্রুপের প্রধান ধারণাটিকে হঠকারী বলে উল্লেখ করেছেন। কানাডাতেও প্রতিক্রিয়াও প্রায় একইরকম।
কানাডিয়ান ফার্মাসিস্টস অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র বলেন, ঐতিহাসিকভাবে কানাডায় বিপর্যয়কর ওষুধ স্বল্পতা রয়েছে। এই অবস্থায় আমাদের কাছ থেকে ফ্লোরিডার ওষুধ আমদানির বিষয়টি যুৎসই হবে না। বর্তমান অবস্থায় এটা ফলপ্রসূ হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে আমার। তবে এটা পর্যালোচনা নিশ্চিত করতে চাই আমরা। সেই সঙ্গে আমরা কোনো কিছু যে বাদ দিচ্ছি না সেটাও নিশ্চিত করতে চাই।

