Latest Posts

ক্ষমা চাইলেন টরন্টো পুলিশপ্রধান

- Advertisement -
কর্মকর্তা ও এক ব্যক্তির মধ্যকার বিশেষ এই ঘটনা লোকজনের মধ্যে যে উদ্বেগ ও দ্বিধা সৃষ্টি করেছে তার জন্য ক্ষমা চেয়েরেছন টরন্টো পুলিশের প্রধান মাইরন ডেমকিউ

ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীদের পুলিশ কর্মকর্তাদের কফি তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এ নিয়ে রাজনীতিবিদরা সমালোচনা করার পর ৭ জানুয়ারি ক্ষমা চেয়েছেন টরন্টো পুলিশের প্রধান।

পুলিশ ৬ জানুয়ারি হাইওয়ে ৪০১ এর অ্যাভিনিউ রোডের ওভারপাস বন্ধ করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, বিক্ষোভকারী ও পথচারীদের সুরক্ষায় তারা সেখানে অবস্থান করছেন। ওভারপাস থেকে নেওয়া একটি ভিডিও কমিউনিটি সংগঠন প্যালেস্টাইন হ্উাস ফেসবুকে পোস্ট করে। তাতে বিক্ষোভকারীদের ফিলিস্তিনি পতাকা হাতে ‘মুক্ত ফিলিস্তিন’ শ্লোগান দিতে দেখা যায়।

- Advertisement -

একইদিন আরও একটি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। কারিমা সাদ নামে এক ব্যক্তির পোস্ট করা ওই ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের ওভারপাসে দাঁড়িয়ে থাকা লোকদের কফির বাক্স ও কাপ দিতে দেখা যায়।
কফি গ্রহণকারী এক ব্যক্তি ক্যামেরা হাতের এক ব্যক্তিকে বলেন, কেউ একজন কফি নিয়ে এসেছেন। কিন্তু পুলিশ ওভারপাসে তা পান করার অনুমতি দেবে না। তাই পুলিশ এগুলো ওভারপাসে নিয়ে এসেছে।

টরন্টো রাইডিং এগলিন্টন-লরেন্সের সংসদ সদস্য এবং সাবেক জননিরাপত্তামন্ত্রী মার্কো মেন্ডিসিনো টরন্টো পুলিশের এই ভূমিকার সমালোচনা করেছেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের পুলিশ কফি ও খাবার দিলে ইচ্ছাকৃতভাবে রাস্তা অবরোধের প্রবণতা বেড়ে যাবে। এটা জননিরাপত্তা বিঘিœত করবে এবং স্থানীয়দের মধ্যে হতাশা সৃষ্টি করবে। আইনের কাজই এগুলো প্রতিরোধ করা। আইন প্রয়োগ করা দরকার।

কুইবেকের মাউন্ট রয়্যাল রাইডিংয়ের এমপি অ্যান্থনি হাউসফাদার একে খুবই বাজে সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।
কর্মকর্তা ও এক ব্যক্তির মধ্যকার বিশেষ এই ঘটনা লোকজনের মধ্যে যে উদ্বেগ ও দ্বিধা সৃষ্টি করেছে তার জন্য ক্ষমা চেয়েরেছন টরন্টো পুলিশের প্রধান মাইরন ডেমকিউ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.