
কানাডিয়ান তরুণদের মধ্যে সহিংস উগ্রবাদ বেড়ে যাওয়া নিয়ে সতর্ক করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ইহুদি নেতারা কমিউনিটি সদস্যদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে যতœশীল থাকার আহ্বান জানিয়েছেন। গত পাঁচ দিনে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই কিশোর গ্রেপ্তার হওয়ার পর এই আহ্বান জানিয়েছেন তারা।
আরসিএমপি বলেছে, জুন থেকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় পাঁচ কানাডিয়ান তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অটোয়ার এক কিশোরকে ১৫ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছে। নগরীর ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
১৩ ডিসেম্বর ক্যালগেরি থেকে ১৬ বছর বয়সী তৃতীয় আরেক কিশোরকে গ্রেপ্তার করা হয়। চতুর্থ আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যম টিকটকে ইহুদি ও এলজিবিটিকিউপ্লাস কমিউনিটিকে হুমকি দেওয়ার অভিযোগে।
বাবা-মা এবং তাদের দেখাশোনার দায়িত্ব রয়েছে এমন ব্যক্তিদের উগ্রবাদের আলামত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আরসিএমপি। এসব আলামতের মধ্যে আছে সহিংসতার সমর্থক গ্রুপগুলোর সঙ্গে মেলামেশা এবং একই উদ্দেশে অন্যদের নিযুক্ত করার চেষ্টা করা।
জুইশ ফেডারেশন অব অটোয়া বলেছে, লোকজনকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন যতœশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। সেই সঙ্গে নিরাপত্তা প্রটোকল মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। এ ছাড়া সন্দেহজনক কোনো আচরণ চোখে পড়লে পুলিশকে তান অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

