
জুনের গোড়ার দিকে ওশাওয়াতে এক ব্যক্তির গায়ে আগুন দেওয়ার চেষ্টাকারী এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ডারহাম পুলিশ জানিয়েছে, ৭ জুন সকাল ১০টার দিকে সিমকো স্ট্রিট সাউথ ও জন স্ট্রিট ওয়েস্ট এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের দরজায় সন্দেহভাজন লুকিয়ে ছিলেন। ভুক্তভোগী আসামাত্রই সন্দেহভাজন তার দিকে কিছু একটা ছুড়ে মারে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগীকে পরে ঘটনাস্থলেই জরুরি সেবা দেওয়া হয়।
তবে ভুক্তভোগী কতটা আহত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে সন্দেহভাজন ঘটনার পরপরই বাইসাইকেলযোগে জন স্ট্রিট ওয়েস্ট ধরে পশ্চিমদিকে চলে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাঝারি গড়নের শে^তাঙ্গ ওই ব্যক্তির বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। শেষবার তাকে নীল হুডি, কালো প্ল্যান্ট, নীল বেজবল ক্যাপ এবং সাদ-লাল রানিং স্যু পরিহিত অবস্থায় দেখা গেছে। তার ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তদন্তকারীদের জানানোর অনুরোধ করা হয়েছে।

