
স্পেশাল র্যাপোর্টার ডেভিড জনস্টনের পদত্যাগের দাবি চেয়ে যে প্রস্তাব আনা হয়েছে তার তাকে বাইন্ডিং না করার পক্ষে দলের অবস্থান জানিয়ে দিয়েছেন এনডিপি নেতা জাগমিত সিং। এর উদ্দেশ্য যদি হয় কানাডার গণতন্ত্রকে রক্ষঅ করা তাহলে নির্বাচন ডেকে আনার কোনো অর্থ হয় না।
ওয়েস্ট ব্লকের মার্সিডিস স্টিফেনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাগমিত সিং বলেন, আগাম নির্বাচন ডেকে আনার পরিবর্তে কানাডার গণতন্ত্র রক্ষায় কিছু পদক্ষেপ আমি দেখতে চাই। কারণ, আমাদের নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারে আমি উদ্বিগ্ন। মি. পয়লিয়েভর ও মি. ব্লাশে এটা চাইছেন, কারণ আমার কাছে মনে হয় না তারা বিষয়টি সমাধানে খুব বেশি আন্তরিক।
এ সপ্তাহের গোড়ার দিকে তদন্ত ও জনস্টনের পদত্যাগ চেয়ে আনা নন-বাইন্ডিং প্রস্তাবটি হাউস অব কমন্সের বিরোধী দলগুলো গ্রহণ করে।

