
লিবারেল পার্টির এমপি ইউলিয়াম আমোসের নগ্ন ছবি ধারণের জন্য ক্ষমা চাইলেন ব্লক কুইবেকোইসের এমপি সেবাস্তিয়েন লেমিরে। ভার্চুয়াল সভার সময় গত সপ্তাহে আমোসের ছবিটি ধারণ করেন তিনি।
হাউস অব কমন্সে বুধবার লেমিরে বলেন, ১৪ এপ্রিল নিয়ম ভেঙে একটি চিত্র ধারণ করার জন্য হাউজ অব কমন্সের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমোসের কাছে ক্ষমা চান আবিতিবি-তেমিসক্যামিঙ্গের এই এমপি। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি তার (আমোস) কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু একই সঙ্গে আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে তার কাছে, তার পরিবারের কাছে, আমার সহকর্মীদের কাছে যারা আমার এই কাজে অপমাণিত হয়েছেন প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। কীভাবে ছবিটি গণমাধ্যমের কাছে গেলো সেটা আমার বোধে আসছে না এবং এ ব্যাপারে এটাই আমরা বক্তব্য।
এই ঘোটনাকে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে ফৌজদারি অপরাধের ইঙ্গিত আছে বলে এর আগে মন্তব্য করেন হাউজ লিডার পাবলো রদ্রিগেজ। তিনি বলেন, পোশাক বদলানোর সময় অর্থাৎ নগ্ন অবস্থায় কারো ছবি তোলা এবং তার সম্মতি ছাড়া তা ছড়িয়ে দেওয়া অবশ্যই ফৌজদারি অপরাধ।
এ ঘটনা পরবর্তী অবস্থা সম্পর্কে জানতে আমোসের অফিসে ইমেইল করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তার। কারণ, হাইজের স্পিকার বিষয়টি তদন্তের চিন্তাভাবনা করছেন।

