Latest Posts

২৩০ কোটি ডলারের দীর্ঘ প্রতিক্ষীত এআই কৌশলে

- Advertisement -
প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার টরন্টোতে সরকারের নতুন এআই কৌশল ঘোষণা করেন

কানাডিয়ানদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় অটোয়া এবং সেটা তারা করতে চায় বিনামূল্যে এআই প্রশিক্ষণের মাধ্যমে। সেই সঙ্গে আইন প্রণয়নের মাধ্যমে নজরদারিভিত্তিক বৈষম্যমূলক মূল্য নির্ধারণ নিয়ে যে উদ্বগ তা নিরসন এবং চ্যাটবটের নিরাপত্তার মাধ্যমে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার টরন্টোতে সরকারের নতুন এআই কৌশল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, এআই প্রশিক্ষণ, এআই শিক্ষা এবং আস্থার ক্ষেত্রে কানাডার অবস্থান প্রায় তলানিতে।

- Advertisement -

দীর্ঘ প্রতিক্ষীত এআই কৌশলে বলা হয়েছে, প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে কানাডার বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রশিক্ষণ ও প্রযুক্তি স্বাক্ষরতায় এই ঘাটতি কমিয়ে আনা হচ্ছে একটি ভিত্তি, যার ওপর বাকি সবকিছু নির্ভর করে।

নতুন স্বাক্ষরতা উদ্যোগের আওতায় সব কানাডিয়ানকে প্রাথমিক এআই প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে পোস্ট সেকেন্ডারি পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থী যাতে বিশ^াসযোগ্য এআই এজেন্টের প্রবেশাধিকার পায় সেটা নিশ্চিত করবে সরকার।

কার্নি বলেন, কোর্স ও মডিউলের মতো বিনামূল্যের ও বিশ^াসযোগ্য এআই শিখন কিটসের ফলে কানাডিয়ানদের মধ্যে এআই সম্পর্কে বোঝাপড়া উন্নত হবে। তারা এটি নিরাপদে ও আস্থার সঙ্গে ব্যবহার করতে পারবেন এবং তাদের নিজেদের জীবনে এর ব্যবহার করতে সক্ষম হবেন।

কৌশলে সবচেয়ে বড় বিষয় হিসেবে জোর দেওয়া হয়েছে এআইয়ের প্রতি আস্থাকে। সরকারের একজন মুখপাত্র বলেন, এই কৌশলে নতুন ও সম্প্রসারিত তহবিলের পরিমাণ হবে ২৩০ কোটি ডলার।

প্রযুক্তি নিয়ে কিছু কানাডিয়ানের মধ্যে যে উৎকণ্ঠা রয়েছে তা নিরসনে সরকার ব্যক্তি গোপনীয়তা ও অনলাইন ক্ষতি সংক্রান্ত বিল আনার অঙ্গীকার করেছে।

সরকার বলেছে, তারা কানাডার এআই সুরক্ষা প্রতিষ্ঠানে বাড়তি ৫ কোটি ডলার বিনিয়োগ করবে। সেই সঙ্গে বিশ^াসযোগ্য এআইয়ের জন্য একটি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করবে এবং এআই স্বচ্ছতা নিয়ে কাজ করবে। এআই দিয়ে তৈরি কনটেন্টে ওয়াটারমার্কিংয়ের সক্ষমতা এর মধ্যে অন্যতম।

তবে উদ্বেগ নিরসনের জন্য এই কৌশল যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন পার্লামেন্ট হিলে বিরোধীদলের এমপিরা। কৌশলে বিস্তারিত তথ্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কনজার্ভেটিভ নেতা মেলিসা ল্যান্টসম্যান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.