Latest Posts

কোনেস্টোগা কলেজে প্রশাসক নিয়োগ

- Advertisement -
নিরীক্ষায় কোনেস্টোগা কলেজে উল্লেখযোগ্য আর্থিক অপব্যবহার ও সুশাসনে ব্যর্থতা নিয়ে উদ্বেগ উঠে আসার পর অন্টারিও সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে

নিরীক্ষায় কোনেস্টোগা কলেজে উল্লেখযোগ্য আর্থিক অপব্যবহার ও সুশাসনে ব্যর্থতা নিয়ে উদ্বেগ উঠে আসার পর অন্টারিও সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। কলেজের পরিচালনা পর্ষদকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রদেশের পক্ষ থেকে লিন্ডা ফ্রাঙ্কলিনকে কোনেস্টোগা কলেজের প্রশাসক নিয়োগ করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ফ্রাঙ্কলিন এর আগে কলেজ অব অন্টারিওর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেন। অন্টারিওর ২৪টি সরকারি কলেজের প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন হচ্ছে অন্টারিও কলেজ।
প্রাদেশিক সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীবিড় নিরীক্ষার পর এই পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়েছিল নিরীক্ষায় সরকার অসংখ্য আপত্তিকর আর্থিক সিদ্ধান্ত উঠে এসেছে, যেগুলো কলেজের পর্ষদ সদস্যরা সঠিকভাবে দেখভাল করেননি।

- Advertisement -

ফ্রাঙ্কলিন কলেজের অন্তর্বর্তী প্রেসিডেন্ট নরমা ম্যাকডোনাল্ড ইউয়িং এবং নেতৃত্বদানকারী দলের অন্য সদস্যদের সঙ্গে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবারের ওই ঘোষণার পর কলেজ, ইউনিভার্সিটি, রিসার্চ এক্সেলেন্স এবং সিকিউরিটি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নোলান কুইন বলেন, কোনেস্টোগা কলেজে ফ্রাঙ্কলিন কতদিন কাজ করবেন সে ব্যাপারে ধরাবাঁধা কোনো সময়সীমা নেই। তবে তার বেতন হবে দৈনিক এক হাজার ৬০০ ডলার। আগের প্রেসিডেন্টের বেতন ছিল ৬ লাখ ডলারের বেশি। প্রতিষ্ঠানটিতে আপত্তিকর আর্থিক ব্যবস্থাপনার কারণে পর্ষদে সুশাসন ফিরিয়ে আনতে সঠিক প্রাশসক নিয়োগ নিশ্চিত করাটা আমাদের প্রয়োজন ছিল। একইসঙ্গে ইনস্টিটিউশনটিতে আর্থিক ব্যবস্থাপনার জন্যও এটা দরকার ছিল।

মন্ত্রী নিশ্চিত করেছেন যে, কোনেস্টোগা কলেজের এই পরিস্থিতির সঙ্গে পুলিশ জড়িত নয় এবং অন্যান্য পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন নিয়ে আর কোনো নিরীক্ষা চলমান নেই।

কুইন বলেন, এই মুহূর্তে আমরা বিশ^াস করি যে, কোনেস্টোগা একটি ব্যতিক্রম। কিন্তু এমন কোনো ইনস্টিটিউশন যদি থেকে থাকে, যারা সরাসরি শিক্ষার্থীদের জন্য অর্থ রাখছে না তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করব না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.