Latest Posts

তিনটি বাণিজ্য চুক্তির সম্ভাবনা

- Advertisement -
এ বছরের মধ্যেই সরকার বৃহৎ তিনটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার কথা ভাবছে বলে জানিয়েছেন কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী

এ বছরের মধ্যেই সরকার বৃহৎ তিনটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার কথা ভাবছে বলে জানিয়েছেন কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী। চুক্তিগুলো হবে মারকোসার, অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ার নেশন্স (আসিয়ান) এবং ভারতের সঙ্গে।

এ সপ্তাহে দি কানাডিয়ান প্রেসের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মানিন্দার সিধু বলেন, বিশে^র বিভিন্ন অংশে প্রায় প্রতি সপ্তাহেই অটোয়ার আলোচক দল থাকছে। মারকোসারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দর-কষাকষির জন্য গত সপ্তাহে একটি দল ব্রাজিলে ছিল। মারকোসার হচ্ছে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়েকে নিয়ে গঠিত দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
তিনি বলেন, ভারত ও আসিয়ান নামে পরিচিত ১১টি দেশের জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের সঙ্গেও এ বছরের মধ্যেই চুক্তি স্বাক্ষরের আশা করছেন তিনি।

- Advertisement -

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেইয়ের সঙ্গে কথা বলেছেন এবং উভয় নেতা বাণিজ্য আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। আর্জেন্টিনার খনি খাতে কানাডার নেতৃস্থানীয় ভূমিকা এবং বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, জ¦ালানি ও বিনিয়োগে অংশীদারিত্ব আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন কার্নি।

লিবারেল সরকার আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের স্প্রিং ইকোনমিক আপডেটে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য ও সেবা রপ্তানি ২০২৪ সালের তুলনায় ৩ হাজার
৩০০ কোটি ডলার বেড়েছে। সিধু একে খুবই প্রতিশ্রুতিশীল বলে মন্তব্য করেছেন।

গত এক বছরে কার্নির সরকার বিশে^র বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে ২০টির মতো কৌশলগত বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ২০২৫ সালের মার্চ থেকে কার্নি ১৭টি আন্তর্জাতিক সফরে ২৫টি দেশ ভ্রমণ করেছেন। উল্লেখযোগ্য এসব সফরের মধ্যে রয়েছে চীন ও ভারত সফর। দুটি দেশের সঙ্গেই সাম্প্রতিক বছরগুলোতে কানাডার শীতল সম্পর্ক ছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.