
কানাডায় তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০২৫ সালে বেড়ে ১৩ দশমিক ৮ শতাংশে উন্নীতি হয়েছে। ২০২২ সালে যেখানে বেতারত্বের হার ছিল ১০ শতাংশ। অর্থনীতিতে মন্দা না থাকা সত্ত্বেও তিন বছরে তরুণদের মধ্যে বেকারত্ব রেকর্ড হারে বেড়েছে।
ফ্রেজার ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে জানা যায়, গত বছর ১৫ থেকে ২৪ বছর বয়সী ৪ লাখ ৩৭ হাজার তরুণ চাকরির সন্ধান করেও পাননি। এই সংখ্যা ২০২২ সালের তুলনায় ৫৭ শতাংশ বেশি। ২০২২ সালে চাকরির খোঁজ করেও তা না পাওয়া তরুণের সংখ্যা চিল ২ লাখ ৯০ হাজার।
এ ছাড়া ১৯৭৬ সাল থেকে উপাত্ত সংগ্রহে রাখার পর থেকে এতো দীর্ঘ সময় ধরে তরুণদের বেকার থাকার ঘটনাও এই প্রথম। কানাডার তরুণদের মধ্যে বেকারত্ব একটি সংকট এবং পরবর্তী বছরগুলোতে এর পরিণাম হবে গুরুতর, যখন আজকে যারা তরুণ প্রাপ্তবয়স্ক হওয়ার তার স্থিতিশীল কোনো চাকরি খুঁজে না পাবেন।
কানাডায় তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৮ শতাংশ হলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে বেকারত্বের হার ৫ দশমিক ৭ শতাংশ। তরুণ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে বেকারত্বের হারের ব্যবধান গত বছর ৮ দশমিক ১ শতাংশীয় পয়েন্টে পৌঁছায়, যা দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৮২ সালের মন্দার সময় এই ব্যবধান ছিল ৯ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট।
১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ, যা সর্বোচ্চের কাছাকাছি। ২০-২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হারের সঙ্গে এর ব্যবধান ৮ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট। ২০ থেকে ২৪ বছর বয়সী কানাডিয়ানদের মধ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৯ শতাংশ, যা সর্বকালের সর্বোচ্চের কাছাকাছি।
এদিকে স্ট্যাটিস্টিকস কানাডার সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী, মার্চে কানাডায় তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।
বেকারত্বের হার বাড়তে থাকলে বাড়ে হতাশা। এর সামাজিক প্রভাবও অপরিসীম।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

