Latest Posts

আর মাত্র ৯ দিন…

- Advertisement -
কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর আয়োজন ‘এবিএ সাপোর্ট সার্ভিসেস প্রেজেন্টস ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু হতে আর মাত্র ৯ দিন বাকি

কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর আয়োজন ‘এবিএ সাপোর্ট সার্ভিসেস প্রেজেন্টস ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু হতে আর মাত্র ৯ দিন বাকি। আগামী ১৬ মে শনিবার টরন্টোর অত্যাধুনিক টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

টানা নয় বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ ফেস্টিভ্যাল এখন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি পরিণত হয়েছে কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় মিলনমেলায়। প্রতি বছরের মতো এবারও থাকছে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন, ব্যবসায়িক প্রদর্শনী, কমিউনিটি নেটওয়ার্কিং, দেশীয় খাবারের সমাহার, ফ্যাশন, বই ও বিভিন্ন সামাজিক উদ্যোগের অংশগ্রহণ।

- Advertisement -

আয়োজকরা জানিয়েছেন, এবারের ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী করে সাজানো হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মুজা ও আরজীনের অংশগ্রহণ নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এছাড়া কানাডার বিভিন্ন শহর থেকে অতিথি, ব্যবসায়ী, সংগঠক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেবেন এই উৎসবে।

সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, “বাংলাদেশ ফেস্টিভ্যাল এখন আমাদের কমিউনিটির গর্বের একটি প্ল্যাটফর্ম। এটি শুধু বিনোদনের আয়োজন নয়, বরং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করার একটি বড় উদ্যোগ। এবারের ফেস্টিভ্যাল আমরা উৎসর্গ করেছি অটিজম ও মানসিক স্বাস্থ্য খাতে কাজ করা নিবেদিতপ্রাণ সাপোর্ট সার্ভিস ওয়ার্কার এবং স্টেকহোল্ডারদের প্রতি।”

তিনি আরও জানান, টিকেট বিক্রি প্রায় শেষ পর্যায়ে। আগের আট বছরের মতো এবারও ফেস্টিভ্যালটি সোল্ড আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত টিকেট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

স্পন্সরশিপ, স্টল বুকিং ও টিকেট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: ৪১৬-৮৫৬-৩৪৫৬, ৪১৬-২৬২-৯৬৪২ টিকেট: https://tinyurl.com/bdfest2026

উল্লেখ্য, এবিএ সাপোর্ট সার্ভিসেস প্রেজেন্টস ৯ম বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে শনিবার, টরন্টো ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন, ১৯০ রেলসাইড রোড, টরন্টোতে। আয়োজন করছে সাপ্তাহিক বাংলামেইল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.