Latest Posts

গ্রোসারি বাবদ এককালীন অর্থ পাচ্ছেন কানাডিয়ানরা

- Advertisement -
৫ জুন কানাডিয়ানরা এককালীন গ্রোসারি বেনিফিটের অর্থ পাচ্ছেন

৫ জুন কানাডিয়ানরা এককালীন গ্রোসারি বেনিফিটের অর্থ পাচ্ছেন। কানাডা রেভিনিউ এজেন্সির (সিআরএ) সেক্রেটারি অব স্টেট ওয়েন লং শুক্রবার এই ঘোষণা দিয়েছেন।
সরকারের নতুন যে কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেন্সিয়ালস বেনিফিট (সিজিইবি) তারই অংশ এটি। বিদ্যমান জিএসটি/এইচএসটি ক্রেডিটের স্থলাভিষিক্ত হচ্ছে সিজিইবি।
লং কানাডিয়ানদের এই বলে সতর্ক করে দিয়েছেন যে, এই রিফান্ডের যোগ্যতা হিসেবে তাদেরকে অবশ্যই আয়কর বিবরণী জমা দিতে হবে।

যদি কেউ বিদ্যমান জিএসটি/এইচএসটি রিবেট পাওয়ার যোগ্য হন তাহলে তিনিও সিজিইবির যোগ্য হবেন। যোগ্য কানাডিয়ানরা তাদের পরিবারিক অবস্থার নিরিখে অর্থ পাবেন। সিঙ্গেল কানাডিয়ান ও সিঙ্গেল প্যারেন্ট, যাদের কোনো সন্তান নেই তারা সর্বোচ্চ ২৬৭ ডলার করে প্রাপ্য হবেন। এক সন্তান থাকলে পাবেন সর্বোচ্চ ৪৪১ ডলার। এ ছাড়া দুই সন্তান থাকলে পাবেন ৫৩৩ ডলার, তিন সন্তান থাকলে ৬২৫ ডলার এবং চার সন্তান থাকলে পাবেন সর্বোচ্চ ৭১৭ ডলার।

- Advertisement -

বিবাহিত বা কমন-ল ব্যক্তি, যাদের কোনো সন্তান নেই তারা পাবেন সর্বোচ্চ ২৪৯ ডলার। এক সন্তান থাকলে পাবেন সর্বোচ্চ ৪৪১ ডলার, দুই সন্তান থাকলে ৫৩৩ ডলার, তিন সন্তান থাকলে ৬২৫ ডলার এবং চার সন্তান থাকলে পাবেন সর্বোচ্চ ৭১৭ ডলার।

এককালীন এই অর্থ সার্বিক প্রান্তিক সুবিধার অতিরিক্ত। সব মিলিয়ে চার সদস্যের একটি পরিবার ২০২৬ সালে পাবে সর্বোচ্চ এক হাজার ৮৯০ ডলার। এক ব্যক্তি পাবেন সর্বোচ্চ ৯৫০ ডলার।

লং বলেন, কানাডিয়ানদের যে পরিমাণ অর্থ দেওয়া হবে প্রতি বছর তা বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হবে। সমাজ, দেশ এবং সরকার হিসেবে আমাদের মূল্যায়ন হওয়া উচিত আমাদের সবচেয়ে বিপন্ন মানুষদের কাছে আমরা কীভাবে পৌঁছাচ্ছি, কীভাবে তাদের দেখাশোনা করছি এবং কীভাবে তাদের রক্ষা করছি।

২০২৬ সালের শুরুতেই গ্রোসারি স্টোরগুলোতে মৌলিক খাদ্যপণ্যের দাম বেড়েছে বলে স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে। ফেব্রুয়ারিতে আস্ত মুরগির গড় দাম ছিল কেজিপ্রতি ৮ দশমিক ৫৭ ডলার, যা এক মাস আগের তুলনায় এক ডলার বেশি। এ ছাড়া গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে ১ দশমিক ১ ডলার এবং কলার দাম বেড়েছে কেজিতে ১৪ সেন্ট করে। তবে কিছু পণ্যের দাম জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে হ্রাসও পেয়েছে। চিকেন ড্রামস্টিকের দাম ফেব্রুয়ারিতে জানুয়ারির তুলনায় কেজিতে ৫৫ সেন্ট কমেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.